ব্যস্ততা এতটা বেড়েছে যে, নিজের ইমেইল চেক করার সময় পাচিছ না। গত চারদিনে বার কয়েকের জন্য ব্লগে ঢুঁকেছি, প্রথম পাতার ব্লগ পড়েই বিদায় নিয়েছি।
শাহানাঃ আমার ব্লগগুলোতে আপনার মন্তব্য দেখতে পেয়ে খুবই ভাল, ধন্যবাদ। আপনাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছিল একবার, আপনাদের অফিসে। ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ... বলতে অপেক্ষা রাখে না, চাকুরিটা হয়নি। তবে আপনাদের অফিসটা একটা জটিল জায়গা, দারুন অভিজ্ঞতা হয়েছিল।
ধূসর গোধূলিঃ বস, মাইন্ড কইরেন না, আপনার ব্লগে মন্তব্য দেয়া হচ্ছে না, আমি খুবই ব্যস্ত। সময় পাইলে আগাগোড়া সবগুলোতে গনহারে মন্তব্য দিয়ে দেব।
অরূপঃ চামে চিকনে চুমু খেয়ে আবার সবাইকে বলে দিয়ে ভাল সাজতে চান, ওই মিয়া আপনি না চাইয়ায় পান তো মর্ম বোঝেন না, আমারে দেখেন কেউ আমার হাতই ধরে না, ওটি দেয়া তো দূরের কথা
মাশীদঃ কপালের লিখন, না যায় খন্ডন।
শুভঃ অভিনন্দন, সবোচ্র্চ ব্লগার হওয়াতে।
শোমচৌ, বদরূল, মহুয়ামঞ্জরীঃ পালতোলা নৌকার ব্যাপারটা একটু খুলে বলবেন। তৃতীয় পাতায় গেলে নৌকা আর নৌকা। আমার তো মনে হয়েছিল, নৌকা আমাদের মাঝ থেকে বহু আগেই হারিয়ে গেছে, তাকে আবার ফিরে পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ।
এখন আপাতত এতটুকুই, সবাই ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




