এই দেশে এসে চাঁদ দেখা হয়ে উঠেনি, হয়তোবা ব্যস্ততায় আবেগ হারিয়ে গেছে। অবাক হয়ে যাই, গতকালে আগে পযনর্্ত ছয় মাসে একবার আলাদা করে চাঁদের দিকে তাকাইনি।
কালকে তাকিয়েছিলাম, একা ছিলাম বাস স্টপে। অপেক্ষা আর অপেক্ষা, অনেকক্ষন দাঁিড়য়ে ছিলাম, পাশেই টিউব স্টেশন, যেতে ইচ্ছা করছিল না। হঠাৎ আকাশের দিকে তাকিয়েছি, পরিস্কার আকাশ, চাঁদটার সাথে কয়েকটা তারা। আমাদের দেশের মতো ওমন আকাশ ভরা টাইপের কোন কিছু না, তবুও কেন জানি মনটা উদাস হয়ে গেল।
আমাদের দেশের চাঁদ আর এই দেশের চাঁদ, দুটোয় তুলনা করছিলাম, প্রায় একই রকম। বিজ্ঞান তো তাই বলে কিন্তু মানতে ইচ্ছে করছিল না। তবুও কেন জানি এক রকম মনে হচ্ছিল, কোথায় জানি একটু ভিন্ন। হয়ত অনেক আলোর মাঝে চাঁদটা একটা ম্লান হয়ে গিয়েছে। তার সঙ্গীর সংখ্যাও কম, হয়তো হাতে গুনেই শেষ করা যাবে।
কতক্ষন তাঁকিয়ে ছিলাম জানি না, হঠাৎ হুইস করে বাস পাশে এসে থামলো, সম্বিত ফিরে পেলাম। চাঁদ দেখা ওই পযনর্্তই।
** বিঃদ্রঃ মাঝে একবার মোবাইল চাঁদের একটা ছবি তুলতে চেষ্টা করেছিল, ভাল আসেনি। তাই ব্লগটার সাথে মাশীদের তোলা একটা ছবি পোষ্ট করলাম, অবশ্য তার অনুমতি ছাড়া। আশা করি মাশীদ, আপনি মাইন্ড করবেন না।
**
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




