somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ বেদনার কাব্য

০৮ ই মে, ২০০৬ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যখন ব্লগের সাথে আমার পরিচয় তখন মনে হতো হুদা কামে মানুষ এত সময় নষ্ট করে ব্লগের পেছনে, কি মজা এতে? যেই সময় ব্লগের পেছনে নষ্ট হয় সেই সময় মাটি কাটলেও তো কিছু পয়সা পাওয়া যায়। জানি না, অন্য ব্লগ সাইটগুলোর কি অবস্থা, ওগুলো কি শুধুই ব্লগ না বন্ধুদের আড্ডাঘরও।

Thanks to Somewhereinblog. বিদেশের নির্বান্ধব এই পরিবেশে কতকগুলো অজানা, অচেনা মানুষকে এক করে দিয়েছে। এখানে যতজনের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, তর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হয়তো সারাজীবনে এদের অর্ধেকের মুখও চলতি পথে দেখা হতো না, পরিচয় তো দূরের কথা।

সতীর্থ সাদিকের লেখা মাশীদের বাসায় নিমন্ত্রনের ব্লগটি পড়ে মনেটা ভালো হয়ে পরক্ষনে খারাপ হয়ে গেল। আহা! বন্ধুত্ব... কত মজার, যদি পাশে মনের মতো বন্ধু থাকে। খুব মিস করি বাংলাদেশের দেশের সেই বন্ধু ঘেরা পরিবেশ।

যাই হোক, সামহোয়ারইন এখন লাইফের সাথে মিশে গেছে, অফিসে এসেই ব্রাউজার খুলে দেখি কি কি পোষ্ট পড়েছে, কোনটার কোনটার মন্তব্যে কি জবাব এসেছে, কে শ্রেষ্ঠ ব্লগার হলো .....

এক ঝাঁক বন্ধু পেয়েছি ... হিমু, রাসেল, ধূসর গোধূলি, সুমন, শোমচৌ, অমি পিয়াল, অরূপ-মাশীদ ( আমার দেখা টোনাটুনি কাপল )। মাঝে মাঝে সাইটে ব্লগ আড্ডা বাদেও প্রায়ই MSN Messenger এ চ্যাট হয়।

অনেক কিছু লিখতে ইচ্ছা করছে, লিখতে পারছি না, সব গুলিয়ে যায়।

ব্লগে যতই তর্ক বিতর্ক হোক, একটা জিনিসকে আমি পজেটিভ এফেক্ট হিসেবে দেখি, তা হলো সব আলোচনাতেই দেশের কথা উঠে আসে, মানুষের কথা উঠে আসে ... ভাল লাগে। আমাদের পরের প্রজন্ম দেশের দশের কথা যে বিমালুম ভুলে যাবে তার লক্ষন হাড়ে হাড়ে বুঝতে পারছি। হয়তো আমাদের এই লেখাগুলো যদি তাদের দৃষ্টিগোচর হয় তো দেশ উপকৃতই হবে।

প্রতিদিন হাজারো কথা মনের মধ্যে আনাগোনা করে, কাউকে বলতে পারি না। এক সময় সেগুলোও অপমৃত্যু ঘটে, এখন বলার লোক পাই, মন্তব্য না পড়ুক, তবুও লিখতে থাকি অবিরত, যদি কেউ পড়ে .. ভাল লাগে, খুব ভাল লাগে।

আমার সামহোয়ারইন প্রীতি দেখে আমার রুমমেটরা আজকাল বড্ড ক্ষেপায়, বলে আমি যাই করি না কেন, সবই এখানে জানিয়ে দেই ... কি খেলাম ... কি পড়লাম । ওরা এই সবে মজা পায় না, আমি পাই, তাই শত ব্যস্ততার মাঝে অন্তত দিনে একবারের জন্য হলেও উকিঁ দেই এইখানে।

আমার এখন হাসি, কান্না মিশে গেছে সামহোয়ারইন-এর প্রতিটি বর্ণে। ধন্যবাদ তোমাকে সামহোয়ারইন, ধন্যবাদ তোমাদের বন্ধুরা আমার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×