somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার জন্য ভালবাসা - হে পতাকা

১৬ ই মে, ২০০৬ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন দেশে ছিলাম, প্রায়ই আমার এক্স বসের সাথে কথা কাটাকাটি হতো। না না .. অফিসের কোন কাজ নিয়ে না, দেশের ভবিষ্যত আর বর্তমান নিয়ে। উনি দেশ নিয়ে বড় বেশি আশাবাদী, বলতেন ... এই যে দেখেন যমুনা সেতু হল ... রাস্তাঘাট হচ্ছে ... বড় বড় শপিং মল হচ্ছে ... ইত্যাদি ইত্যাদি ... সবই দেশের উন্নতি লক্ষণ। আমি বলতাম রাস্তা যেমন আছে যানজটও তেমন আছে, শপিং সেন্টার আছে বটে মাগার মানুষের পেটে ভাত নাই, এই নিয়েই তর্ক লেগে থাকতো।

নিজেকে দেশ প্রেমিকের কাতারে ফেলিনি কখনও, অনুভব করেছি দেশের জন্য মাঝে মাঝে বুকের ভেতরে চিন চিন করে। কিছু করার মুরোদ ছিল না, হয়তো সৎসাহসের অভাবও ছিল।

দেশের বাইরে এসে প্রায়ই হতাশ হয়ে পড়ি। সব সময় বলি পড়াশুনা শেষে ঘরের ছেলে ঘরে ফিরে যাব। বন্ধুরা ঠাট্টা করে, আরে ব্যাটা এখন তো ঠিকই বলছিল, পরে দেখা যাবে, কে যায় আর কে না যায়? আমিও সায় দেই কিন্তু অন্তরে ভয় থেকেই যায়। যদি প্রবাসের এই নির্ঝঞ্ঝাট জীবন আমাকে আকঁড়ে ধরে, আমাকে ফিরে যেতে না দেয়, তবে তো নিজের কাছেই ছোট হয়ে যাব।

না না না ... আমি দেশে ফিরবোই, নিজের কাছে নিজে শপথ করি।

বাসা থেকে অফিস আসবার পথে একটা বেশ উঁচু দালান পড়ে, ওটার 7/8 তলার কোন একটা জানালায় একটা বাংলাদেশের পতাকা ঝুলে। প্রতিদিন দুইবার, আসা ও যাওয়ার পথে ওটাকে দেখি, খুব ভাল লাগে। বুকে মাঝে চাপা একটা দেশপ্রেম মাথা চাড়া দিয়ে ওঠে।

ওই দেখে গত রবিবারের বৈশাখী মেলায় একটা পতাকা কিনতে চেয়েছিলাম, আমিই টাঙ্গিয়ে রাখবো। যখন মেলায় বন্ধুকে বললাম, সে সরাসরি একটা প্রশ্ন করল 'দেশকে ভালবাসিস?' আমি ভ্যাবা চ্যাকা খেয়ে গিয়েছিলাম, এমন প্রশ্ন আশা করিনি। যাই হোক বললাম 'হ্যা'। তখন সে বলল 'তাহলে সেটাই যথেষ্ট, পতাকা ঝুলিয়ে দেশপ্রেম প্রকাশের কোনো মানে হয় না।'

আমার মনে হল দশ কথার এক কথা বলেছে, খুব ভাল লেগেছিল ওর কথাটা।

যাই হোক, বৈশাখী মেলায় অনেক কিছুই দেখলাম, শোমচৌ-এর পোষ্টে তার বণর্না পাওয়া যাবে।

পতাকা নিয়ে একটা ছোট্ট কথা বলে শেষ করছি। মেলাতে অনেককে দেখলাম পতাকা কিনেছে, কেউবা মাথায় বেঁধেছে, কেউবা হাতে বেঁধেছে। খুব খারাপ লাগল যখন দেখলাম, কেউ কেউ পায়ে বেঁধেছে।

জাতীয় পতাকাটা কি এতটাই মূল্যহীন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×