somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ক্যাডেট জীবন ঃঃ ফেয়ারওয়েল ডিনার

২০ শে মে, ২০০৬ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম ক্যাডেট জীবন নিয়ে কিছু লিখবো না, কিন্তু অন্য অনেকের মতো ঘুরে ফিরে ক্যাডেট কলেজের গল্পতেই বার বার ঘিরে যাই।

মান্নান নামে এক বন্ধু আছে, ক্যাডেট জীবনের ছয় বছরের দুই বছরই এক রুমে কাটিয়েছি। ওর সাথে কেউ গল্প করতে গেলেই কিছুক্ষন গল্প করার পর শুরু করে দেয় ' জানিস একবার না আমাদের কলেজে ...' । তাই বুয়েটে ওকে ছেলেপেলে 'জানিস আমাদের কলেজে না' বলে ক্ষেপাতো, তাইলেই বোঝেন অন্তরের টুকুতে মিশে গেছে আমার ক্যাডেট কলেজ।

যাইহোক, ফেয়ারওয়েল ডিনারের কাহিনী দিয়ে শুরু করি, অনেকটা শেষ থেকে শুরু।

একেবারেই বিদায়ের আগের দিনে সবাই ভুড়িভোজ করে, বিদায়ী মানপত্র পড়া হয়, অধ্যক্ষ বক্তব্য রাখে, ক্রেস্ট বিতরন হয়, তারপর জুনিয়ররা লাইনে দাড়িয়ে বিদায়ীদের সাথে করমর্দন করে ইত্যাদি ইত্যাদি।

ক্রেস্ট নেবার সময় একেকজনের নাম ডাকা হয়, সবাই হাততালি দেয়। যার যত বেশি তালি সে তত জনপ্রিয়।

আমি নিজেকে কখনই জনপ্রিয় সিনিয়রদের খাতায় গন্য করতাম না, জুনিয়রদের পিটাতাম না ঠিকই কিন্তু প্রচুর খাটাতাম। অবশ্য নিজের কাজে না, হাউজের কাজে (সব ক্যাডেট তিনটা হাউজে বিভক্ত ছিল)।

একটা একটা করে আমার নাম এগিয়ে আসছে। বুকে দুড়ু দুড়ু কাঁপছে, না জানি শেষ দিনে বেইজ্জতি হতে নয়, আমার দেয়া কাজের চাপে জুনিয়রদের অবস্থা যায় যায় ছিল। আমার নাম ডাকলে যদি কেউ তালি না দেয়, তাইলে সেই লজ্জা নিয়ে কিভাবে জুনিয়রদের সাথে হাত মেলাবো, সেটাই চিন্তা করছি। হে আল্লাহ ... বাঁচাও ...

আমার নাম ডাকা হল ... ডাকার সাথে সাথে অভাবনীয় এক অবস্থা। আমি বেঞ্চ থেকে দাঁড়া হইনি, অবিরত হাততালি পড়ছে, আমি ভুল শুনেছিলাম কিনা জানি না, অনেকের চেয়ে আমার জন্য তালিগুলো বেশি মনে হচ্ছিল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অধ্যক্ষের দিকে, হাতি শেষই হচ্ছে না, কর মর্দন করলাম ... ক্রেস্ট নিলাম ... উলটা ঘুরে চলেও এলাম ... হাত তালি থামে না। বেঞ্চে বসে গেলাম, এবার থামতে শুরু হয়েছে, পাশে থাকে কোন এক বন্ধু জিজ্ঞাসা করল ... কি যাদু করেছিস জুনিয়রদের ... এরা দেখি খুবই পছন্দ করে তোকে। আমি তো নিজের আনন্দের অভিভূত, ওকে কি জবাব দেব?

যা হোক ঘোরের মধ্যেই ডিনার শেষ হল। এবার করমর্দনের পালা ....

একে একে এগিয়ে যাচ্ছি ... একেকজনের সাথে হাত মেলাচ্ছি। সবচেয়ে জুনিয়র দিয়েই শুরু হয়। একেবারে যারা বাচ্চা আমাদের চোখে , ক্লাস সেভেনের ক্যাডেট ... তাদের কয়েকজনের সাথে আমার বেশ খাতির হয়ে গিয়েছিল ... একজনের নাম মহসিন ( সেও দুই বছর হয় কলেজ থেকে বের হয়েছে, প্রথমে রংপুর মেডিকেলে এবং পরবতর্ীতে সেনাবাহিনীতে যোগ দিয়েছে)। ওর কাছে আসতে না আসতেই আমাকে জড়িয়ে ধরে কান্না।

অদ্ভূত সেই দৃশ্য !

ভেবেছিলাম যাবার আগে সবাই লোক দেখানো কান্না কাঁদে, আমি ওদের মতো কাঁদবো না। কিন্তু ওর কান্না দেখে আমিও কান্না চেপে রাখতে পারলাম না ... আমিও কেঁদে দিলাম।

আজও মনে পড়ে সেই দৃশ্য, দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল, ভুলতে পারছি না।

হয়তো ভুলতেই চাই না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×