somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই দিন পর ফিরে এলাম

২৪ শে মে, ২০০৬ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের হিসেবে দুই দিনের বেশি সময় পর ফিরে এলাম প্রিয় সাইটে, সামহোয়ারইন-এ। 23 তারিখে ঢুকেই দেখি ছাগলের ছবি দিয়ে প্রথম পাতা ভরা। কিছু বুঝে উঠার আগে দেখি একটা পোষ্টে আমার নাম, আমি নাকি রামছাগল, ধুর হালা .... আমি আবার কি করলাম?

শোমচৌ, অরূপ ... সব্বাইকে জিজ্ঞাসা করলাম, বলে ওইটা তুমি না 'হা সা ন', আমি বলি ওইটা আবার কে? কয় বুঝবা না ... কেস ভিন্ন।

যাই হোক, ভিন্ন কেসের মধ্যে পড়তে চাইনি, তাই এই দুই দিন পালায় পালায় বেড়িয়েছি। এখন আবহাওয়া একটু ঠান্ডা মনে হচ্ছে, তাই ফিরে এলাম।

সাইটের অবস্থা তো ঠান্ডা, ভাল কথা কিন্তু দূর থেকে দেশের যা শুনছি, তাতো ঠাহর করতে পারছি কত খারাপ অবস্থা? হঠাৎ করে পরিস্থিতি এত খারাপ হয়ে গেল কেন? বুঝতে পারি না।

মহান দেশনেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া একের পর এক মন্ত্রী পরিবর্তন করে কি বোঝাতে চাচ্ছেন, যতদূর মনে হচ্ছে উনিও বুঝতে পারছেন না। মন্ত্রীরা কি যাদু কর যে এতদিনের ব্যর্থতা ছুঃ মন্তর পড়ে ঠিক করে দেবেন। সবই তো একই গোয়ালের গরু। কুমিরের বাচ্চা দেখানোর মতো করে মন্ত্রী বদলিয়ে জনগনের চোখে ধূলি দেবার চেষ্টা করছেন। আরে বাবা, যেই মন্ত্রী আইন নিয়ন্ত্রন করতে ব্যর্থ হইছে, সে বড় গলায় কইলো তার প্রমোশন হইছে, তিনি বানিজ্যমন্ত্রীর দায়িত্ব পাইছেন। ভাল কথা, তাইলে এইবার প্রমোশন পাইয়া কি ডাইরেক্ট নিজ বাসার দায়িত্ব পাইছেন?

গার্মেন্টসের কমর্ীদের উপর নিদারুন অত্যাচার হয়েছে, হচ্ছে এবং হবে। দেশের অর্থনীতি যে শিল্পের উপর দাড়িঁয়ে আছে তার শ্রমিকরা কিভাবে নিদারুন অভাবে দিন কাটায় তা বোধ করি আমরা সবাই জানি, কিন্তু প্রতিবাদের ভাষা ধ্বংস হতে পারে না, আমার কাছে কেন জানি এতসব ভাঙ্গচুর আর নৈরাজ্য ষড়যন্ত্র মনে হচ্ছে, এই কথা পইড়্যা আবার আমাকে আওয়ামী লীগের দালাল মনে কইরেন না, কোন দলের দালাল না, আমি নিজের দালাল।

সবচেয়ে ভাবিয়ে তোলে দ্রব্যমূল্যের উর্ব্ধগতি, কি করে যে, কি খেয়ে যে মানুষ বাঁচবে বুঝতে পারছি না, আমাদের পরিবার মধ্যবিত্ত। বাসা থেকে যতই না না বলুক তবুও বুঝি আব্বার হাসফাঁস উঠে গেছে, সংসার চালাতে গিয়ে। তাহলে নিন্মবিত্ত কিংবা আমাদের চেয়েও গরিবদের কি অবস্থা তা বলার অপেক্ষা রাখে না?

খুব চিন্তায় আছি, নিজেরই এত সমস্যা, তার উপর দেশপ্রেমের পোকা মাঝে মাঝে কুটকুট করে কামড় বসায় ... বড্ড জ্বালা এই জীবনে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×