somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহর থেকে শহরে

০৫ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা শহর তৈরি করে ফেলি।

জলের তলায়। ছড়িয়ে থাকা চাউমিনের মতো ডালপালা মেলে বয়ে যাওয়া ইচ্ছের লালসুতো। আমি কি স্বর্ণলতা দেখছি। ছোট্ট ছোট্ট কচুরিপানা অথচ বেগুনি ফুলে ভরে থাকছে চোখ। সোনালী কাঁকড়ারা মুখ লুকিয়ে হাসছে। ঝাঁকে ঝাঁকে ইলিশ, বসন্ত এলো বুঝি। বেশ কটা টাওয়ারে গোল্ড ফ্লেক রাখা আর প্রচুর মাছ। বোয়াল, চিতল, ট্যাংরা, কৈ, পাবদা, চিংড়ি, পাঙাশ, কাজলি, বোরলি, মোরলা, তোপসে, ফ্যাসা, খয়রা, গাঙ্ধাড়া, বাচা, পম্ফেট্র, সার্ডিন, ম্যাকরেল, ভেটকি, লেডিস ফেস, গুলে সব খেলে বেড়াচ্ছে নিজেদের মত লুকোচুরি, কানামাছি ভো ঁভো ঁযাকে পাবি তাকে ছোঁ। বড় বড় বরফের উপর রাখা সব সাজা পান একটু একটু বরফ ভেঙে মদের গ্লাসে ডুবিয়ে দেওয়া। চুড়ি পরা হাত, হলুদের গন্ধ, ধানে ভরে থাকা চর, গাছের ডাল ভেঙে জামরুল পাড়া, গুলতিতে প্রেমপত্র। বাংলা অক্ষরসমূহ। বোতলে মোরব্বা, কুলের আচার, সন্ধ্যের শাঁখ, বেহাগে সানাই, জলবন্দি আমির খা, ঁটেলিফোনের ওপাশে ভীমসেন যোশী। ব্যান্ডেজ বাঁধা ভ্যান গঘ আলতা পরা মেয়ের ছবি আঁকছে। ঢেকিতে চিড়ে কোটা, কলমির লতা শুষনি শাক, কচুপাতায় জলের ফোঁটা, সুতোবাঁধা ফড়ি ংএখনও উড়ছে। কমলকুমার ও গীতবিতান, গীতা ঘটক, জ্তু গুহ, দূর থেকে ট্রেনের শব্দ, ষ্টিমারের ভো, ঁভেসেলের ডেকে বাউল গান, সালাবত্ মাহাতো, রামায়ণ, আদিত্য বসাকের ব্যাকগ্রাউন্ড, প্রতি ঘরে চাঁদের আলো, কবরস্থানে বুনো গোলাপ, পিঁপড়েদের মিছিল, কপিকলে জলতোলা, ঘড়ির ব্যান্ডের নিচে সাদা হয়ে থাকা আকাশ, ছাতিমগাছে মৌমাছির লম্বা বাসা, ভোটের আঁকিবুকির উপর দেওয়াল জুড়ে দেওয়া ঘুটে, ডাবের ভিতর চিংড়িমাছসমূহ, সাদা কাগজ, সাদা কাগজ, ক্রুশিয়েন ব্লু, চায়নীজ ব্ল্যাক, বিড়ালের সুন্দর লেজ, ঘোমটা টানা হিমালয়, বন্ধ কাঁচের জানালার ভিতর ট্রেনের শব্দ, রেললাইনে পাতা কানে ভূমিকম্প, পয়ষট্টি রকম কাপড়ের টুকরো জুড়ে তৈরী আলখেল্লা, অর্ধনমিত জাতীয় পতাকা, কুড়িয়ে আনা শিউলির ফুল, বৃষ্টিতে ভেঙে যাওয়া কাশ, দোয়াতে ডোবানো আমের মুকুল, নোনাঝরা বাড়ি, দেওয়ালের গুপ্তকথা, কানে কানে বাশুরীয়া বাঁশী, বেসুরো, নরম মজ্জা, হাড় গুড়ো গুড়ো, কঞ্চি দিয়ে তীর-ধনুক, মাছধরা ছিপ, নিজের সমুদ্রের মধ্যে নিজের বদ্বীপ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×