আমার শরীরের শিরা-উপশিরা আমি টের পাই, এই নেমে আসছে পাহাড়ের ঢাল বেয়ে, ঠান্ডা, হীণহীম। ঐ দুরে পর্তুগিজদের জাহাজ, ঐ অদূরে মা, কর্ণফুলি। বরিশাল থেকে গাইবান্দা আমার যা ঢেউ ছিল, আরব্যরজনী শেষে ফিরে গেল মানচিত্র বরাবর। এখন রমজান মাস, হিসাব মত সিগারেটের ধোঁয়া ছাড়া হবে, ৮টার পরে, শপিং মালে হিরকদ্যুতি মডেলেরা বেচবে কারাওকের বাংলা সমগ্র। কাটয়ারির এক সন্ধ্যেবেলা, হাঁসেরা বলেছিল মেঘ জয় করতে যাবে, অবনীন্দ্রনাথ হয়ত এমনটাই লিখেছিলেন। মেঘ, তার মত সুন্দর জ্যান্ত বা জলজ্যান্ত প্রাণী ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, জিএমজি-এর মেয়েরা ছবি তোলার মত করে উড়ে যাচ্ছে, চরগুলিকে ফেলে।
ধলা নদীর নৌকা বাইচ দেখে যখন উচ্চকিত, খুলনা ও ফরিদপুরের বাইচের কথা শুনে চুপ করে যাই।অনবরত আসা যাওয়ার পথে প্রতিবারই আরিচায় বৃষ্টি নামে, ভেসে যায়, ফেরার কথা। গন্তব্য মুছে গেলে যেমন অপাংতেয় হয়ে যাই আমার বাংলাদেশে। নদী ছিল, শিরা-উপশিরা টের পাইনি। মেঘ মেঘ , জামাতি শাসানি উপেক্ষা করা যায় যদি তুমি গান শোনাম মৃত্যু অবধি। আর গাইতেই থাকো মেঘ, আমাদের ঝিনাইদহের ঢোলসমুদ্রের কিনারায় গরু চরাইতে চরাইটে ব্রজমোহন বলিলেন, মেদুরে কাকানি বর্ষানি। ধুম বৃষ্টি হল, কুড়িগ্রামে বণ্যা।মেঘে ফাটল ধরল, পার্বতিপুরে সারা রাতে কাজল শোনান অশ্রুত প্রেমকথা, খুলনা , বগুড়া হয়ে চলতে শুরু করল ট্রেন, সাইমন জাকারিয়া অবশেষে থামালেন। লালনের বিক্রিবাটা শেষে আমরাও শুনতে পেলাম দু-এক কলি।
মাথাভাঙ্গা সেতু পেরিয়ে মেহেরপুর, নাচ দেখে জ্বীভ কাটে বয়:প্রাপ্ত শৃগাল।আর গান গুটি কয় রেক্রডিত হওয়ার পর, একরাস্তা সিগারেট হানি হইবারই উপক্রম, আখ আর ঐ দূর দর্শনা। নাটক নাই, ধাবমান দেখে মুগ্ধ। সেলেম আল-দিনের জন্যও শিরারা ভুলে থাক মৃত্যু উপত্যাকা। ছরায় ছরায় ভোর হয় জাফলং-এ। বোল্ডার ধ্বনীতে মুখরিত আপাদ বিভূতিভুষণ খাইতে খাইতে মরেন। জর্দার গন্ধ আসে, এখন রমজান মাস, জানের খুব কড়াকড়ি, মসজিদে ভীড়।যবাহ হত্যে হতে পকেটমার সমূহ কতিপয় রমনার দিকে ফুল ছুড়িতে ছুড়িতে ডিপজলের কাছে পৌছে যায়। আর মেহেরপুর-চুয়াডাঙ্গার রাইজ হাঁসেরা উড়িতে উড়িতে হুমায়ুন আহমেদের সেট ফ্রেমে গিয়ে ঢোকে, ঝিনুক ও ঝিনুক আজ রাতে নদীপথে চাঁদ নামবে কী?
বিদায়। এই মাটি, এই পুঁইমাচা। এই অগ্রন্থিত বৃ্ক্ষরাজী ও তরুলতা। আমার নদীপথ, সুলতানি আমলেশুদ্ধ, আমার পচে যাওয়া বাংলাভাষা, যাখুশি তাই ইংরাজী, একপেশে বর্ণমনালা, ওরে ও যমুনা, নাচতে না নিলি কি হয়, সে মাসুদ জানে, আমি না।আামি গান জানিনা, তুই গা, চায়ের কাপে নয়, তুই হ আকাশের ব্যাঙ। মাদ্রিদে যখন দেখা হবে তোর সনে, আমি গাইব, আমি নাচব আল্পসের শিখরে, আমি থাকব ঐ মধুমতির চোয়ানো পানিতে আর নীলক্ষেতে বিস্মৃতির ভীড়ে। এখন রমজান মাস, মানুষ এখন পবিত্র কামগন্ধে গোসল সারছে টেলিভিশনের সামনে, আমার নদীরা, আপাতত কাঠিবদল, নদী হয়েই থাক, শিরারা শিথিল হয়ে পড়তেসে, বাইনারি ব্যবস্থার আগে।
আলোচিত ব্লগ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন
প্রেম বয়সের বাধা মানে না!
প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।