somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৌতম গম্ভীরের দল সাকিবের দিকেও তাকিয়ে।

০১ লা জুন, ২০১৪ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ পর্যন্ত শেষ দৃশ্যে বীর-জারা। মানে, শাহরুখ খান ও প্রীতি জিনতা। কলকাতা নাইটরাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচ দিয়েই আজ পর্দা নামবে আইপিএল সেভেনের।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার যেন আগুনে ম্যাচে রূপ নিয়েছিল। ছয় ওভারে ১০০। সুরেশ রায়না ২৫ বলে ৮৭। তবু ম্যাচ শেষে পরাজিতের কাতারে রায়না। যার সম্পর্কে শোনা যাচ্ছে, বলিউডে নবাগতা শ্রুতি হাসানের প্রণয়ের বাউন্সারে বোল্ড হয়েছেন। কিন্তু রায়না নন, শুক্রবার ছিল শেবাগের দিন। তার ঝড়ো শতক পাঞ্জাবকে প্রথমবারের মতো পৌঁছে দিল ফাইনালে। সেই সঙ্গে প্রথমবার আইপিএলের শিরোপা জয়েরও হাতছানি তাদের সামনে। যার কৃতিত্ব প্রাপ্য ৫৮ বলে ১২২ করা শেবাগের।

সেই শেবাগ, যার ছেলেকে স্কুলে বন্ধুদের খোঁচা হজম করতে হতো, তোমার বাবা তো রানই করতে পারে না। শুধু কি ছেলের বন্ধুরা? কম রান করে আউট হলেই স্ত্রীর ফোন, তোমার হলটা কী! ছেলে বলেছিল, বাবা, তুমি ভালো ক্রিকেটার না।

সন্তানের সেই আক্ষেপ ঘুচিয়ে শেবাগ পৌঁছে গেলেন ফাইনালে। বাঙ্গালোরে আজ রবিবাসরীয় দ্বৈরথ আরেকটি বলিউড ফাইনাল। কলকাতার দ্বিতীয়, না পাঞ্জাবের প্রথম? আজ উত্তর জানা যাবে এই প্রশ্নের।

এদিকে আজকের ফাইনালে কলকাতার পক্ষেই খেলার সিদ্ধান্ত নিলেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। আজও কলকাতার স্পিন-জুটি সাকিব-নারিন। তবে নারিন যে আইপিএল ফাইনাল খেলার জন্য থেকে গেলেন, এজন্য চড়া মাশুল দিতে হচ্ছে তাকে। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বেঁধে দেয়া সময় অনুযায়ী ১ জুনের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে না-পারার জন্য নারিনের এই বঞ্চনা।

গৌতম গম্ভীরের দল সাকিবের দিকেও তাকিয়ে। দুরন্ত ফর্মে থাকা এই বাংলাদেশী অলরাউন্ডার আজও ব্যাটে-বলে চমক দেখালে শাহরুখের আনন্দের সীমা থাকবে না। ওদিকে প্রীতি জিনতা তাকিয়ে আছেন আরেকটি শেবাগের ঝড়ের দিকে। শেবাগের সঙ্গে ম্যাক্সওয়েল ও মিলার ব্যাট পাঞ্জাবের বড় ভরসা। লড়াইটা হবে কলকাতার স্পিন এবং পাঞ্জাবের ব্যাটিংয়ের মধ্যে।

নাইট রাইডারস বনাম পাঞ্জাবের খেল দেখুন সরাসরি অনলাইনে HD মাত্র ১৫০ KBPS স্পীডে

অনলাইনে খেলাটি HD কোয়ালিটিতে দেখতে এখানে ক্লিক করুন
আপনার ইন্টারনেট স্পীড কম হলে এখানে দেখুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×