somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাতের বেলা কুকুরটির অদ্ভুত ঘটনা [০০৭]

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অধ্যায় ৪১

বাড়ী ফেরার পথে আকাশ মেঘলা ছিল তাই আমি মিল্কিওয়ে দেখতে পারিনি।
আমি বললাম, “আমি দু:খিত”। কারন বাবাকে পুলিশ শ্টেশনে আসতে হয়েছে। ওটা একটা বাজে ব্যাপার ছিল।
সে বলল, “ঠিক আছে”।
আমি বললাম, “আমি কুকুরটিকে মারিনি”।
এবং সে বলল, “আমি জানি”।
এরপর সে বলল, “ক্রিস্টোফার, তোমাকে ঝামেলা থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে”।
আমি বললাম, “আমি জানতাম না যে আমি ঝামেলায় পড়ব, আমি ওয়েলিংটনকে পছন্দ করতাম এবং তাকে হ্যালো বলতে গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে, কেউ তাকে মেরে ফেলেছে”।
বাবা বলল, “শুধু চেষ্টা কর অন্যের ব্যাপারগুলো থেকে দূরে থাকতে”।
আমি কিছু সময় ভেবে বললাম, “কে ওয়েলিংটনকে মেরে ফেলেছে আমি খুজে বের করব”।
বাবা বলল, “আমি যা বলেছি, তুমি কি শুনেছ, ক্রিস্টোফার”?
আমি বললাম, “হ্যা, আমি শুনেছি, তুমি যা বলেছ। কিন্তু যখন কেউ খুন হয় তোমাকে খুজে বের করতে হবে কারা তাকে খুন করেছে যাতে তারা শাস্তি পায়”।
সে বলল, “এটা একটি মামুলি কুকুর, ক্রিস্টোফার, একটি মামুলি কুকুর”।
আমি জবাব দিলাম, “আমি মনে করি কুকুরও খুব গুরুত্বপূর্ণ”।
সে বলল, “বাদ দাও”।
আমি বললাম, "আমার সন্দেহ হচ্ছে যারা খুন করেছে পুলিশ তাদের খুজে বের করে শাস্তি দিতে পারবে কিনা"।
তখন বাবা স্টিয়ারিং হুইলে তার থাবা দিয়ে আঘাত করল, গাড়ীটি রাস্তার মাঝখানের লাইনে একটু কেঁপে উঠল। সে চিৎকার করে বলল, “আমি বলেছি, খোদার দোহাই বাদ দাও”।
আমি বলতে পারি সে রেগে গিয়েছে, কারন সে চিৎকার করছিল এবং আমি তাকে আর রাগাতে চাইনি। তাই আমি বাসায় পৌছানোর আগে আর কোনো কথা বলিনি।
যখন বাবা সামনের দরজা দিয়ে বাসায় ঢুকছিল আমি রান্নাঘরে ঢুকে টবির জন্য গাজর নিলাম এবং সিড়ি দিয়ে উপরে উঠে দড়জা বন্ধ করে দিলাম আর টবিকে বের করে গাজর দিলাম। তারপর আমি আমার কম্পিউটার চালু করে ৭৬ গেমস অব মাইনসউইপার খেললাম এবং ১০২ সেকেন্ডে এক্সপার্ট ভার্সন সম্পূর্ণ করলাম। যা ছিল আমার সেরা থেকে ৩ সেকেন্ড বেশি। আমার সেরাটি ছিল ৯৯ সেকেন্ড এর।

রাত ২ টা ৭ মিনিটে আমি ঠিক করলাম দাত ব্রাশ করে বিছানায় যাওয়ার আগে আমি স্কোয়াশ ড্রিংকস খাব। তাই আমি সিড়ি দিয়ে নিচে নেমে রান্নাঘরে গেলাম।
বাবা সোফায় বসে টেলিভিশনে স্নুকার খেলা দেখছিল এবং স্কচ খাচ্ছিল। তার চোখ থেকে পানি ঝড়ছিল।
আমি জিজ্ঞেস করলাম , “তোমার কি ওয়েলিংটনের জন্য খারাপ লাগছে”?
সে আমার দিকে অনেক্ষন তাকিয়ে থেকে নাক দিয়ে একটা দীর্ঘ নি:শ্বাস নিল। এরপর বলল, “হ্যা, ক্রিস্টোফার, তুমি সেটা বলতে পার, তুমি ভালমতোই সেটা বলতে পার”।
‌আমি ঠিক করলাম, আমি তাকে একা থাকতে দিব। কারন, আমার যখন খারাপ লাগে আমি তখন একা থাকতে চাই। তাই আমি আর কোনো কথা বললাম না। আমি রান্নাঘরে চলে গেলাম এবং আমার জন্য ওরেন্জ স্কোয়াশ বানিয়ে আমার রূমে চলে আসলাম।

চলবে .....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×