somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৬শে মার্চ ১৯৭১ (কিশোরকালের স্মৃতি)

২৫ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠাস করে একটি শব্দ হলো। তারপর আর একটি। তারপর আর একটি। এক, দুই, তিন করে গুনতে শুরু করলাম। কিন্তু গুনা আর শেষ হয় না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে হলো। জীবনে এই প্রথম রাইফেলের গুলির শব্দ শোনা। তারপর অনেক অভিজ্ঞতা। গুলি, লাশ, রক্ত, বিপর্যস্ত মানুষের ছুটে চলা, কতকিছু। তখন আমি মেট্রিক পরিক্ষার্থী। পরীক্ষার দিন ক্ষণ ঠিক হয়ে আছে। তারিখ এখন আর মনে নাই। তবে হাতে বেশি সময় ছিলো না। এটা মনে আছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসা। রেজিষ্ট্রেশনে বয়স একটু বাড়ানোই ছিলো। এই পুচকেটিও মেট্রিক পরীক্ষা দিচ্ছে শুনে অনেকে অবাক হতো। বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ চলছে। মিটিং মিছিলে উত্তাল হয়ে আছে দেশ। এমন অবস্থায় গুলির শব্দ। পড়া আর হলো না। কান পেতে থাকলাম বাইরে। তখনও আমাদের এই ছোট্ট শহরে টেলিভিশন আসে নাই। আর মোবাইল ফোনের জন্মই হয়নি। টেলিফোন খুবই সীমিত। একমাত্র ভরসা রেডিও। রেডিও সম্প্রচার বন্ধ হয়ে রইলো। তারপর কিছুই হয়নি এমন একটা ভাব। সংবাদ পাঠকেরা অতিমাত্রায় পেশাদারী ভঙ্গিতে সংবাদ পাঠ করে গেলেন। আর বিভ্রান্তির গভীর খাদে হাবুডুবু খেতে শুরু করলো সবাই। বাড়তে লাগলো উদ্বেগ উৎকন্ঠা। বাইরে কঠোর কারফিউ। মনে পড়ছে দিনটি ছিলো শুক্রবার। মসজিদে যথারীতি জুমার আযান হলো। নির্বিকার। গুলির শব্দ এখন বন্ধ। গোসল সেরে গেলাম মসজিদে। সিলেট শহরে লামাবাজারে আমাদের বাসা। মসজিদে যেতে লামাবাজার চৌরাস্তা পার হয়ে যেতে হয়। রাস্তা একেবারে ফাঁকা। সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ি কিংবা কোন একটি গাড়িও নেই। মানুষ-জনও নেই। মোড় পার হতে গিয়ে দেখলাম অবিশ্বাস্য কান্ড। সমস্ত জঞ্জাল, বড় পাথর, ইট-কাঠ-লোহালক্কড়, টঙ-দোকান, সদ্য কাটা প্রাচীন শিরিষ গাছের বিরাট কান্ড রাতারাতি উঠে এসেছে রাস্তার মাঝখানে। দৈত্য কিংবা যন্ত্র ছাড়া যা সম্ভব না, কোন এক অদৃশ্য শক্তিবলে মানুষ তা করেছে। ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে সমস্ত রাস্তা আটকে ফেলেছে মানুষ। এটাই ছিলো বাঙালির প্রাথমিক প্রতিরোধ। মসজিদে খুব কম মানুষ। ব্যারিকেড ডিঙ্গিয়ে মিলিটারীরা আসতে পারবে না। তাই একটু নিরাপদ বোধ হলো। কেউ কেউ বললেন পায়ে হেঁটে আসছে না ঠিক তবে, জীপ নিয়ে ব্যারিকেডের ফাঁক-ফোকর ঠেলে এদিক ওদিক হানা দিচ্ছে। সামনে যাকে পাচ্ছে তাকেই গুলি করছে। ওদূরে নিম্বার্ক আশ্রম। রাস্তার উপরে গাছের বড় বড় গুড়ি আর ডাল-পালা। সেগুলো ডিঙ্গিয়ে আরো দু’একজনের সাথে গেলাম। আশ্রমের মোহন্ত রাসবিহারী চক্রবর্ত্তী। আগে থাকতেন আমাদের পাড়ায়। সাধন বাবুদের বাসায়। এখন আশ্রমেই থাকেন। বকের পালকের মতো শুভ্র পরিচ্ছদ। শুভ্র-সাদা চুল দাড়ি। চুল মাথার উপরে ছোট্ট খোঁপা করে বাঁধা। শরীরের গঠন অবিকল রবীঠাকুরের মতো। কমন্ডুলু হাতে নিয়ে ঋজু ভঙ্গিতে হেঁটে যেতেন। এক পায়ে স্যান্ডেল। অপর পায়েরটা খানিক দূরে ছিটকে পড়ে আছে। আশ্রমের সামনে একচিলতে জমি। সবুজ ঘাসে জমাট রক্তের কালো দাগ। অনেকক্ষণ গড়ানোর ফলে বৃত্তের মতো কালো হয়ে আছে। মাঝখানে শুভ্র কাশফুলের মতো পড়ে আছে তাঁর নিথর দেহ।।
...চলবে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×