ধরুন,
আমি ঢাবির একজন সিনিয়র স্টুডেন্ট...
ক্যাম্পাসে জুনিয়রদের র্যাগ দিলাম... যেকোনো ভাবে সেটা ক্যাম্পাসের বাহিরে সবার নিকট প্রকাশ পেলো...।।এবং ব্যাপারটা নিয়ে সাধারণ সমাজে নিন্দার ব্যাপক ঝড় উঠলো...।। বিভিন্ন মহল থেকে ভার্সিটির উপরে চাপ আসতে লাগলো...।।
এখন বাঁচতে হলে আমার কি করতে হবে??
যে কোনও উপায়ে ভিক্টিমের হাতে পায়ে ধরে হলেও ভিক্টিমকে মুখ খুলতে বারণ করা...।। অথবা মুখ খুলতে বারণ করে ভিক্টিমকে শাসিয়ে আসা...।। (আর যদি আমি ক্ষমতাশীল কারো হ্যাঁন ত্যান হইয়া থাকি, তবে তো ইশারাই কাফি!!)
এবার প্রতিষ্ঠানের সন্মান রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কি করতে হবে??
প্রথমেই আমার দোষটাকে যে কোনও ভাবে ধামাচাপা দেয়া...।।এবং আমার দোষটাকে ধামাচাপা দেয়ার জন্য ইন্ডাইরেক্টলি ভিক্টিমের উপর চাপ প্রয়োগ করা...।। সর্বশেষ সম্পূর্ণরূপে ব্যাপারটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া...।।
আর ঐদিক দিয়া ভিক্টিমের হাতে থাকে ২ টা রাস্তা...
১. মুখ বন্ধ তো ভার্সিটি পড়ো।
২. মুখ খুলো তো ভার্সিটি ছাড়ো। (এইটার কারন আর লিখলাম না)
সেক্ষেত্রে নবীন ছাত্রটি কি করবে বলে আপনি মনে করেন???
ছাত্রটি কি তার স্বপ্নের ক্যাম্পাস ছেড়ে দিবে?? নাকি সকল রাগ-ঘৃণা-
ক্ষোভ বুকে চাপা দিয়ে রেখে মুখ বুজে স্বপ্নের ক্যাম্পাসে পরে থাকবে??
('ঢাবি,জাবি, চবি ইত্যাদি ক্যাম্পাসে পড়তে পারাটা বেশীরভাগ ছাত্রদের কাছে স্বপ্নের মতোই' বলে আমার ধারণা।।)
বি.দ্রঃ পোস্টের পুরোটাই আমার কল্পনা... বাস্তবে এর সাথে কোনও কিছুর মিল খুঁজে পেলে নিজ দায়িত্বে খুঁজে নিবেন...। লেখক এর জন্য কোনও প্রকার দায়ী থাকবে না...।।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



