somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাস নিয়ন্ত্রণে ঢাকার প্রশংসা (আনন্দবাজার থেকে)

২০ শে জুন, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাস দমনে বাংলাদেশের ভূমিকায় উচ্ছ্বসিত ওয়াশিংটন। নিজেদের অবস্থান থেকে সরে এসে, মার্কিন বিদেশ দফতর সন্ত্রাস নিয়ে সাম্প্রতিক রিপোর্টে শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেছে। ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা ভারতের। সাউথ ব্লকের মতে, আমেরিকার এই ‘ব্যতিক্রমী’ রিপোর্ট পাকিস্তানের প্রতি বার্তা।
ওই রিপোর্টে বলা হয়েছে, ‘ঘরোয়া এবং আন্তঃরাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকার তাদের প্রতিশ্রুতি পালন করেছে। হাসিনা সরকারের সন্ত্রাস-বিরোধী ভূমিকার ফলেই সংশ্লিষ্ট রাষ্ট্রের জঙ্গিরা বাংলাদেশে স্বর্গরাজ্য গড়তে পারেনি।’ বলা হয়েছে সন্ত্রাস দমনে বাংলাদেশ প্রশাসন এবং সেনাকে সাহায্য করা হবে।
আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের প্রসঙ্গে ভারতের কথাও উল্লেখ হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ‘বাংলাদেশের বিদেশ এবং জাতীয় নীতি অনেকটাই অঞ্চলের বড় শক্তিগুলির উপর নির্ভরশীল। এই বৃহৎ শক্তিগুলির মধ্যে ভারত উল্লেখযোগ্য। গত কয়েক বছরে দেখা গিয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক আন্তঃসীমান্ত সন্ত্রাসের কবলে পড়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসবাদ দমনে গোটা অঞ্চলের মধ্যে সমন্বয় গড়তে সদিচ্ছা দেখিয়েছে।’ ২০০৯-এ গঠিত সন্ত্রাসবাদ দমন আইনের বাস্তবায়ন, ২০১২-তে ন্যাশনাল অ্যাকাডেমি অব সিকিউরিটি ট্রেনিং গঠন, রাষ্ট্রপূঞ্জের সন্ত্রাস-বিরোধী কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে দেশের জঙ্গি-বিরোধী সক্রিয়তাকে পরিচালনা করার মতো বাংলাদেশি পদক্ষেপগুলির প্রশংসা করা হয়েছে মার্কিন রিপোর্টে।
বিদেশ মন্ত্রক সূত্রের মতে, ওই মার্কিন রিপোর্টে ‘বাস্তব পরিস্থিতিই’ প্রতিফলিত হয়েছে। হাসিনা ক্ষমতায় আসার পর যে ব্যবস্থা নিয়েছেন, তার সুফল পেয়েছে ভারত। একাধিক বার সে কথা মুক্তকণ্ঠে জানিয়েছেন ভারত সরকারের কর্তারা। দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতির পিছনে হাসিনা সরকারের এই ভূমিকার কথাও স্বীকার করা হয়েছে শীর্ষ বৈঠকগুলিতে। জঙ্গিরা যাতে বাংলাদেশকে ভারত-বিরোধী কাজের জন্য ব্যবহার না করতে পারে, সে জন্য সচেষ্ট হাসিনা সরকার। বহু আলফা জঙ্গিকে ঢাকা থেকে ভারতে প্রত্যর্পণের ব্যাপারে সাহায্য করছে ঢাকা। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনাও হয়েছে।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত রণেন সেনের বক্তব্য, এই রিপোর্ট নিঃসন্দেহে খুশি করবে না ইসলামাবাদকে। হাসিনা শক্ত হাতে রাশ ধরায় ঢাকার মাটি থেকে ভারতে সন্ত্রাস ছড়ানোর কাজ কার্যত বন্ধ।
রণেনবাবুর কথায় “তবে আমেরিকার প্রকাশ্যে বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার ঘটনা নিঃসন্দেহে ভারতের জন্য সুখবর। এর ফলে আখেরে ভারতের হাতও শক্ত হবে।”

http://www.anandabazar.com/19bdesh2.html
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×