somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাওসার চৌধুরী
জন্মসূত্রে মানব গোত্রভূক্ত; এজন্য প্রতিনিয়ত 'মানুষ' হওয়ার প্রচেষ্টা। 'কাকতাড়ুয়ার ভাস্কর্য', 'বায়স্কোপ', 'পুতুলনাচ' এবং অনুবাদ গল্পের 'নেকলেস' বইয়ের কারিগর।

সেরা ইউনিভার্সিটির তালিকায় কেন বাংলাদেশ নেই?

১১ ই মে, ২০১৯ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব মানের কোন ইউনিভার্সিটি কেন বাংলাদেশে নেই তার কারণগুলো অনুসন্ধান করা জরুরী। আমরা যারা অমুক-তমুক বিশ্ববিদ্যালয় নিয়ে গর্বে ফুলে যাই এগুলো সেরার তালিকায় থাকা দূরে থাক, মোটামুটি মানেও নেই কেন? তা জানা দরকার। আসুন কারণগুলো একে একে জেনে নিই।

(১) অদক্ষ প্রশাসন; রাজনৈতিক বিবেচনায় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়। এখানে তাদের মূল যোগ্যতা দলীয় আনুগত্য আর চাটুকারিতা। এই মেরুদন্ডহীন পরিচালকের ছোয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার কাজ এগোনোর পরিবর্তে পিছিয়ে যায়। কেউ কেউ তো শিক্ষক ও কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকার বাণিজ্য করেন। এছাড়া কর্মস্থলে না যাওয়ার সংস্কৃতি আছে কারো কারো।

(২) শিক্ষক রাজনীতি; অধিকাংশ শিক্ষক রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিতে মশগুল। শিক্ষকদের দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। তাদের একমাত্র কাজ গবেষণা ও পাঠদানে সীমাবদ্ধ নয় বলে শিক্ষার মানোন্নয়ন ব্যহত হয়। শিক্ষকদের প্রমোশন ও স্কলারশিপে রাজনৈতিক পরিচয় থাকতে পারবে না।

(৩) রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ; বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এতো পিছিয়ে পড়ার অন্যতম কারণ এটি। এতে অধিকাংশ সময় অদক্ষরা সুযোগ পায়। এছাড়া এরা শিক্ষক হওয়ার পরও রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে। একাডেমিক কার্যক্রমে দাদাগিরি করে। কোন কোন শিক্ষক তো অনার্স শেষ করেই শিক্ষক হিসাবে নিয়োগ পান!

(৪) ছাত্র রাজনীতি; একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ছাত্র রাজনীতি যথেষ্ট। ছাত্ররা যখন ক্লাশ আর গবেষণা বাদ দিয়ে রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ে মশগুল থাকে তখন এই শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হওয়ার অযোগ্য হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় থেকে অনতিবিলম্বে ছাত্র রাজনীতি ঝেটিয়ে বিদায় করতে হবে। প্রয়োজনে কঠোর আইন করা আবশ্যক।

(৫) বিশ্ববিদ্যালয় ভর্তি; পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটি হাস্যকর। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার আগেই ছাত্ররা কোচিং সেন্টারগুলোতে হুমড়ি খেয়ে পড়ে। তোতাপাখির মতো গাইডবই মুখস্থ করে। এই প্রক্রিয়ায় ভর্তি বন্ধ করতে হবে। যে ছাত্র যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় শুধু সে বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া উচিৎ। কোচিং সেন্টার আর গাইড বই নিষিদ্ধ করতে হবে।

(৬) অতিলোভী মনোভাব; অনেক শিক্ষক নিজ বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বড় বেতনে চাকরি করেন। এতে মূল বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় সময় দেওয়ার ফুরসত থাকে না। এগুলো বন্ধ না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।

(৭) বিদেশ যাত্রা; কোন কোন শিক্ষক স্কলারশিপ নিয়ে বছরের পর বছর বিদেশে পড়ে থাকেন। অথচ, বিশ্ববিদ্যালয় থেকে বেতন নেন! বছরের পর বছর এই অনৈতিক কাজ করলেও সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ! যারা বেতন ভাতা নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করে বিশ্ববিদ্যালয় ফিরে আসবে না তাদের কাছ থেকে সমুদয় অর্থ ফেরৎ আনতে হবে। না দিলে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এদের অনুপস্থিতিতে ছাত্ররা বঞ্চিত হয়।

(৮) বিদেশি শিক্ষক নিয়োগ; বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এটা দুঃজনক। শুধু স্থানীয় শিক্ষক না রেখে বিদেশি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ আরো সুন্দর হতো।

(৯) আবাসিক ছাত্রাবাস; বিশ্ববিদ্যালয় এলাকায় আবাসিক ছাত্রাবাস থাকায় ছাত্র ছাত্রীরা এই এলাকাকে নিজের বাড়ির মতো মনে করে। এতে তাদের মধ্যে ক্ষমতার দাম্ভিকতা আর অপরাধ প্রবণতা বাড়ার সম্ভাবনা থাকে। এছাড়া ক্লাসেও মনোযোগী কম হয় এরা। এজন্য আবাসিক হলগুলো একাডেমিক এলাকা থেকে দূরে থাকলে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সহায়ক হবে বলে আমি মনে করি।

(১০) গবেষণার অভাব; এসব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হাজারো পিএইচডি দেওয়া হলেও উনাদের গবেষণাকর্ম কী বিশ্ব মানের হয়! কারণ, এসব পিএইচডি-ধারীদের মধ্যে হাতেগোনা কয়েকজন ছাড়া বাকি সবই শুধু কাগুজে! এজন্য প্রকৃত গবেষকদের গবেষণায় উদ্ভুদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যায়গুলোতে রিসার্চ ফ্যাসিলিটি বাড়াতে হবে। বিদেশি রিসার্চারদের নিয়ে আসতে হবে। দেশিদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।

(১১) নামমাত্র ফি'তে ছাত্রদের উচ্চশিক্ষা বন্ধ করা উচিৎ। ইউরোপ-আমেরিকার মতো দেশেও ফ্রিতে উচ্চশিক্ষার সুযোগ নেই। প্রয়োজনে আর্থিকভাবে অসচ্ছল ছাত্রদের "স্টুডেন্ট লোন" দেওয়া যেতে পারে। চাকরি জীবনে যাওয়ার পর সে ধাপে ধাপে তা পরিশোধ করবে। উচ্চ ফি দিয়ে ছাত্ররা পড়াশুনা করলে তারা ক্লাসে এবং গবেষণায় মনোযোগ দিতে বাধ্য থাকবে; অভিভাবকরাও সচেতন হবে। শিক্ষকরাও ফাঁকিবাজি করার সুযোগ কম পাবে।

মনে রাখতে হবে, পিএইডি (PhD) অর্জন কোন সার্টিফিকেট নয়; এটা গবেষণা কর্মের স্বীকৃতি।।


ফটো ক্রেডিট,
গুগল।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৯ দুপুর ১:৪৪
৪৫টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×