somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাওসার চৌধুরী
জন্মসূত্রে মানব গোত্রভূক্ত; এজন্য প্রতিনিয়ত 'মানুষ' হওয়ার প্রচেষ্টা। 'কাকতাড়ুয়ার ভাস্কর্য', 'বায়স্কোপ', 'পুতুলনাচ' এবং অনুবাদ গল্পের 'নেকলেস' বইয়ের কারিগর।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; করোনা আর স্বাস্থ্যখাতের করুন দশা।

০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপকতার পূর্বে এদেশে ICU (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এর সংকট নিয়ে খুব একটা শোরগোল শোনা যায়নি। সাধারন নাগরিক ধরেই নিয়েছিলেন জীবনের সংকটময় মুহূর্তে নাগরিক হিসাবে ICU সুবিধা পাওয়ার অধিকার কিংবা যোগ্যতা তাদের নেই; এটা শুধু পয়সাওয়ালাদের উচ্চবিলাস মাত্র। দেশের সরকারি হাসপাতালে ICU সুবিধা নেই বললেই চলে; হিসাব করলে সারাদেশে মোট বেড কয়েকশো হবে মাত্র! এই সুযোগে প্রাইভেট হাসপাতালগুলোর ICU বাণিজ্য ফুলেফেঁপে বড় হয়েছে দিনকে দিন। কোন কোন প্রাইভেট হাসপাতালের একদিনের ICU খরছ (ঔষধ-পথ্য সহ) চল্লিশ থেকে ষাট হাজার টাকা। আর লাইফ সাপোর্টের প্রয়োজন হলে তা লক্ষ টাকা ছাড়িয়ে যায় নিমিষেই!

সরকার আসে, সরকার যায়; মন্ত্রী-সচিব, উজির-নাজিরেরা দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদের এভারেস্ট বানায়; কিন্তু ICU সেবা কখনো সাধারন নাগরিকের হাতের নাগালে আসে না। এরা টাকা খেয়ে একটার পর একটা বেসরকারি হাসপাতাল অনুমোদন করে। ডাক্তারদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি চাকরির পাশাপাশি এসব হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারের মালিক হন। ফলে প্রয়োজনে-অপ্রয়োজনে রোগীদের আইসিইউতে ভর্তি হতে বাধ্য করেন, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের পকেট কাটেন।

ভিআইপিরা সর্বদা নিজেদের চেক-আপের জন্য দৌড়ান সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, লন্ডন। এখন করোনা মহামারিতে যেতে পারছেন না বলেই খবরের শিরোনাম হচ্ছে 'হায় হায় সব গেলো, ভিআইপিদের জন্যও দেশে কোন ICU বেড খালি নেই'! এই তথাকথিত ভিআইপিদের জন্য এই দেশ স্বাধীন হয়নি, এরা নিজেরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেনি। দেশটি স্বাধীন করেছে এদেশের খেটে খাওয়া সাধারন মানুষ। সংবিধানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার কথা বললেও বাস্তবে এর কোন প্রয়োগ নেই।

গত এক বছরে সরকারি হাসপাতালে ICU বেড বাড়ানোর কথা ছিল বহুগুণ, কিন্তু সরকার এ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। আমরা সাধারন জনগন যেহেতু ICU সুবিধা পাব না সেহেতু ICU না পেয়ে কোন তথাকথিত ভিআইপি মরলো তাতে আমাদের কিছুই যায়-আসে না।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, দুর্নীতি ইত্যাদি বিষয়দি সামনে এনে আলোচনা করার দরকার ছিল। প্রয়োজন ছিল; কেন এতো বছরেও দেশের ভিত্তি মজবুত হয়নি? কিংবা কেউ করেনি? তা নিয়ে আলোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো। বাস্তবে এসবের কিছুই হয়নি। সরকার ছিল নিজেদের গদি চিরস্থায়ী বন্দোবস্ত করতে ব্যস্ত। রিজেন্টের শাহেদ, হেফাজতের মমিনুল এরাই সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। নাসিম এদেশের স্বাস্থ্যখাতে ভয়ঙ্কর লুটপাট করেও চিরজীবী হতে পারেনি, আসলামও হাজার হাজার কোটি টাকা মেরে, শতশত একর খাস জমি দখল করে চিরজীবী হতে পারেনি। করোনার থাবা এদের ঘাড় মটকে দিয়েছে।


ফটো ক্রেডিট-
গুগল।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

অতি বিদয়াত বিরোধীরাই অতি বিদয়াতী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৩




সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×