.সিনেমা থিয়েটারে গিয়ে সর্বশেষ মুভি দেখলাম রা ওয়ান। এরপর আর থিয়েটারে যাওয়া হয়নি। পিকে দেখার ও খুব ইচ্ছে ছিল, সময়ের অভাবে যেতে পারিনি।
দিলওয়ালেতে শাহরুখ আর কাজল থাকায় ছবিটা দেখার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম,অবশেষে দেখা হয়ে গেল মুভিটি।
প্রথমে বলবো এটা শুধু শাহরুখ কেন্দ্রিক ছবি না! এই ছবি দিয়ে রানীর বেশে কামব্যাক করলো কাজল, স্পেশালি বরুণ দেওয়ান দশে দশ পাবে।
আর শাহরুখ তো শাহরুখই। কি অসাধারণ অভিনয়টা করলেন! আমার মতে শাহরুখের শ্রেষ্ঠ ছবি হতে যাচ্ছে তার ক্যারিয়ারে। আর কোন অঘটন না ঘটলে বলিউডের আয় করা ১ নাম্বারে চলে আসতে পারে।
বলিউডের কিং যদি শাহরুখ হয় তাহলে পরিচালকদের কিং রোহিত শেঠি। ছবিতে রোমান্স, এ্যাকশন, কমেডি সবই ছিল অতুলনীয়, তবে মুভিটার নাম দিলওয়ালে না দিয়ে কমেডি কোন নাম দিতে পারতো। কারণ রোমান্টিক সিনের মধ্যে ও কমেডি ছিল।
আশা করি দিলওয়ালে বলিউডের রেকর্ড করবে।
বেস্ট অব লাক কিং খান।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




