somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে প্রেম পাও আর না পাও কখনো সেকেন্ড হ্যান্ডের দিকে হাত বাড়াবানা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস সেভেন থেকেই এখন পর্যন্ত অনেক মেয়েকে পছন্দ করলাম, কাউকে বলতেই পারলাম না যে আমি তেনাদের পছন্দ করি। এই জন্য আমার বন্ধু মহল আমার নাম দিয়েছে রামছাগল।
২৪ বছর হয়ে গেল, কোন গার্লফ্রেন্ড না থাকায় খুবই হতাশ ছিলাম।
খুব কাছের মানুষ ছাড়া অনেকেই ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে এবং কয়েকটা আছেই।
ফেসবুকে অনেক মেয়ের সাথে মোটামুটি চ্যাট হয়, যাকে ভাল লাগতো আগে জিজ্ঞাসা করে নিতাম বয়ফ্রেন্ড আছে কি না! থাকলে কেটে পড়তাম না থাকলে ভালভাবে চ্যাট করার জন্য চেষ্টা করতাম। ফেসবুক হলেও কম কি, একটা গার্লফ্রেন্ড তো পামু, এই কথা ভাবলেই মনে ভীষণ আনন্দ পেতাম ।
এরই মধ্যে একটা মেয়েকে মনের কথাটা বললাম, কয়েকদিন চুপ ছিল। একদিন মেসেজ দিল, তার সাথে দেখা করতে। প্রথম ডেটিং আমার, রাতে ঘুমানোর প্রশ্নই আসে না। সারারাত ভাবতে লাগলাম দেখা হলে কি বলবো! প্রথম দিনেই কি হাত ধরবো? না কি আরও বেশি কিছু?

প্রেম করা আরম্ভ করলাম, দুইদিন সেইরকম কথা বললাম সারারাত, সারাদিন। এতদিন ধরে জমানো সব কথা বলে ফেললাম।
রিলেশনের ৩ দিন পর দুপুরে আমাকে কল দিয়ে বলে জানু তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে যে বলি!!!!!
জানননন আমার না আগে রিলেশন ছিল, ৩ বছর প্রেম করছি। একটা কারনে ব্রেকআপ হয়। প্লিজ জানু মাইন্ড কইরো না!
কথাটা শুনার পর মনে হয় আমার মাথায় এক টুকরো আকাশ ভেঙে পড়লো। কিচ্ছু না বলে মোবাইলটা বন্ধ করে রাখলাম। সারাদিন শুয়ে থাকলাম, বাইরে ও বের হয়নি। ভাবতে ভাবতে একপর্যায়ে সিদ্ধান্ত নিলাম, রিলেশন ছিল তো কি হয়ছে! আমার সাথে রিয়েল প্রেম করলেই হল।
রাতে অভিমান ভেঙ্গে কল দিয়ে দেখি নাম্বার ব্যাস্ত। অনেক বার চেষ্টা করলাম কল ঠুকছে না, বার বার ব্যাস্ত দেখাই।

বিরক্ত হয়ে দিলাম গালি শালার মা******গি।
২০ মিনিট পর কল আসলো, রিসিভ করার সাথেই উল্টো পার্ট নিল আমার সাথে। দেখ আমাদের রিলেশন হল মাত্র কয়েকদিন এরই মধ্যে তুমি ঝগড়া ঝাটি শুরু করছো, এইভাবে হলে রিলেশন বেশিদিন থাকবে না। আমার এক্স বয়ফ্রেন্ড অনেক ভাল ছিল, আমাকে অনেক কেয়ার করতো। আমি রাগ করলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতো। আর তুমি কিছু না বলে কেটে দাও... সারাদিন একবারও খোজখবর নাও নি।

এমনিতেই মেজাজটা চরম খারাপ তার উপর এইসব আজাইরা মার্কা কথা শুনলে পাগল হওয়া ছাড়া উপায় নাই। কোন হালায় বলছিলো আমাকে প্রেম করতে! প্রেমের গুষ্টি কিলাই।

সোজা বলে দিলাম, তোমার সাথে সম্পর্ক পসিবল না। ঘ্যান ঘ্যান শুনার অভ্যাস আমার নাই। ভাল থেক বিদায়।

শেষ হল আমার প্রথম প্রেম মাত্র ৩ দিনেই। এই ৩ দিন আমার ২৪ বছরের শিক্ষা হয়ে গেল। প্রেম যদি আমার দরজায় এসেও বসে থাকে আর করবো না বলে ভাবছি।
ব্লগে কোন এক বড় ভাইয়ের পোস্ট ছিল। জীবনে প্রেম পাও আর না পাও কিন্তু কখনো সেকেন্ডে হ্যান্ডের দিকে হাত বাড়াবা না। খুবই ভয়ঙ্কর্।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×