আইএসের আড়ালে গুম শব্দটি ঘুমিয়ে পড়লো।
১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অমুকের ছেলে ১৫ দিন আগে বাসা থেকে পলাতক, বা নিখোঁজ! এমন অনেক ঘটনা বাংলাদেশের আনাচকানাচে হয়েছিল এবং হচ্ছে। আজ থেকে কিছু বছর আগে এইরকম ঘটনা খুবই স্বাভাবিক ছিল। বাপে পোলারে মারছে, পোলা রাগ করে ঘর থেকে বের হয়ে কোন জায়গায় অবস্থান নিয়েছে, পোলার রাগ কমলে এমনিতেই ফিরে আসবে এই ভেবে বাপেও নিশ্চিন্তে দিন কাটিয়ে দিত। এখন আর সেদিন নাই, দুইদিন বাড়িতে না আসলে পরিবারে সদস্যদের চিন্তার শেষ থাকে না। ৩-৪ দিন হয়ে গেলে পুরা মহল্লায় রব উঠে যায় অমুকের ছেলে গুম হয়ে গেছে। একটু প্রভাবশালী কেউ নিখোঁজ হলে টিভির পর্দায় ব্রেকিং নিউজ লাগানো থাকে। সেই গুম শব্দটি আরও ভয়ঙ্কর হয়ে গেল সাম্প্রতিক আইএস কর্মকাণ্ডে! এখন আর কেউ নিখোঁজ হলে সেটারে গুম বলে না, বলে আইএসে যোগ দিছে। ১০ দিন স্কুলে কলেজে না আসলে পুলিশে খবর দিতে বলছে। আমার ভাতিজি এবার চট্রগ্রাম কলেজে ভর্তি হয়েছে। ঈদের ৩ দিন পরেই তার প্রথম ক্লাস শুরু, কলেজ লাইফে প্রথম দিন খুবই খুশী ছিল। কিন্তু ক্লাসে গিয়ে একগাদা ভয়ভীতি নিয়ে বাসায় আসছে। ক্লাসের প্রথম দিনেই সব ছাত্রছাত্রীদের বলা হয়েছে ১দিন কলেজে না আসলে বাসায় খবর নেওয়া হবে। ২ দিন না আসলে অভিভাবকে কলেজে নিয়ে আসা হবে, আর ৩ দিন কোন খবর না থাকলে Rab কে জানানো হবে। তার প্রথমে ক্লাসে কিছু শিখার পরিবর্তে ভয় ডর শিখেয়ে আসলো।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন