প্রাণের ভাষা বাংলা, প্রাণের মেলা বইমেলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"মোদের গরব মোদের আশা আ'মরি বাংলা ভাষা"
আমাদের গর্বের ভাষা,প্রাণের ভাষা বাংলা। আমরা কথা বলি বাংলায়,শিশু যখন আধো আধো বোলে কথা বলতে শিখে তখন মা' যা বলে তাই অনুকরণ করে বলতে থাকে। তাইতো আমাদের মায়ের ভাষা বাংলা। এই মুখের ভাষাকে কেড়ে নেয়ার চক্রান্তের ইতিহাস কম বেশি সবাই জানেন। কেবল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীকে কেন্দ্র করেই আলোচনা পর্যালোচনা হলেও মূলত ভাষা আন্দোলনের মূল সুত্রপাত হয়েছিল আরো আগে থেকে। সেই ভাষা আন্দোলনের জয়ের রাজটীকা ধারণ করা দিন,বাংলা ভাষার জন্য জীবন দেয়া রক্তক্ষয়ী সেই দিন একুশে ফেব্রুয়ারী। তাইতো বাঙালির জাগরণের মাস ফেব্রুয়ারীতেই বাংলা একাডেমি আয়োজিত মাস জুড়ে একুশে বইমেলায় জেগে ওঠে হাজারো প্রাণ।আমাদের প্রাণের ভাষা বাংলার সাথে ফেব্রুয়ারীর বইমেলা যেন ওঁতপ্রত ভাবে জড়িত। শিশু কিশোর তরুণ থেকে মধ্যবয়সী ,বৃদ্ধ সকলেরই এই মিলন মেলায় চলছে বইসংগ্রহের এক আনন্দময় উচ্ছলতা। পাঞ্জল এই বইমেলা শেষ হতে চলেছে। আবার বছর ঘুরে আসবে এই সময়টি বাঙ্গালির জীবনে,আলোর দ্যুতি ছড়াবে প্রিয় বাংলা ভাষার সাহিত্য গগণে ।বেঁচে থাকুক বইমেলা, চির অম্লান হয়ে থাকুক একুশের চেতনা,প্রজন্ম থেকে প্রজন্মে।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন