somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমির হিসাব

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় ব্লগারগণ আমি আজকে দেখাবে বা টাইপ/লিখলাম
জমি নিয়ে। জমির হিসাব দেখাবো।আমার ছোটো খাটো
ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন:


প্রথমেই আমি দেখাবে কত ফুট দৈর্ঘ্য/লম্বা এবং কত
ফুট প্রস্থ/চওড়া জমিতে ১ শতাংশ জমি হয়।
১ শতাংশ জমি = ৪৩৫.৬ বর্গফুট। কোন জমি
যদি চারদিকে ২০.৮৭ ফুট করে বা ২১ ফুট করে
হয় তাহলে সেটা ১ শতাংশ জমি। কোন জমির
২ টি বাহু গুণ করলেই ১ শতাংশ জমি বের হয়ে যাবে।
দৈর্ঘ্য গুণণ (x) প্রস্থ = বর্গফুট। অথাৎ ১ শতাংশ জমি
হল ৪৩৫.৬ বর্গফুট-এ হয়ে থাকে।
১ শতাংশ কত বর্গফুটে এটা নিয়ে আমার ইউটিউবে একটি
ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন:

এবার আমি দেখাবে কত ফুট দৈর্ঘ্য/লম্বা এবং কত ফুট প্রস্থ/চওড়া ১ কাঠা জমি হয়:
কোন জমির চারপাশে যদি ২৬.৮৪ ফুট হয় তাহলে সেটা ১ কাঠা
জমি হিসাবে গণ্য হবে বা ১ কাঠা জমি।


এখন ১৫ ফুট থেকে ১ কাঠা জমি বের করার নিয়ম হচ্ছে,
প্রথমে জমির প্রস্থ মাপতে হবে ধরি জমির প্রস্থ ২২ ফুট এখন
১ কাঠা জমি = ৭২০ বর্গফুট তাহলে ৭২০ ভাগ (/) ২২ = ৩২.৭৩ ফুট।
এখন আমরা জমিটির প্রস্থ মেপে দৈর্ঘ্য পেয়ে গেলাম ৩২.৭৩ ফুট।
এখন দৈর্ঘ্য গুণণ(x) প্রস্থ গুণ করি তাহলে ১ কাঠা জমি পেয়ে যাবো।
৩২.৭৩ ফুট গুণ (x) ২২ ফুট = ৭২০ বর্গফুট।
১ কাঠা জমি বের করার ভিডিও:
খতিয়ানে ১ থেকে ১৬ আনার সাংকেতিক চিহ্ন কিভাবে লেখা হয়:


খতিয়ানের ১ থেকে ১৬ আনার সাংকেতিক চিহ্নের হিসাব নিয়ে আমার
একটি ভিডিও:

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের অর্থ:
১. মৌজা = গ্রাম।
২. জে. এল নং = গ্রাম নম্বর/মৌজা নম্বর।
৩. ফর্দ = দলিলের পাতা।
৪. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৫. গং = আরো অংশীদার আছে।
৬. সাং = সাকিন, গ্রাম, ঠিকানা।
৭. দং = দখল, দরুন, বাবদ।
৮. চৌ: = চারদিকের সীমানা, চৌহদ্দি।
৯. মং মগলগ বা মোট।
১০. জ: = জমা পুঁজি, মোট, খাজনা, রাজস্ব।
১১. রায়ত = প্রজা বা কৃষক।
১২. নথি = রেকর্ড।
১৩. জং = জওজে, স্বামী, পত্নী।
১৪. পিং =পিতা।
১৫. দাগ নং = জমি নম্বর।
১৬. খং = খতিয়ান।
১৭. নিং = নিরক্ষর।
১৮. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।
১৯. মং = মোট, মবলগ।
২০. জরিপ = পরিমাণ।
২১. হিস্যা = অংশ।
২২. একুনে = যোগফল।
২৩. বায়া = বিক্রেতা।
২৪. বাটোয়ারা = বন্টন।
২৫. বিং = বিস্তারিত।
২৬. মৌকুফ = মাপ।
২৭. অধুনা = বর্তমান।
২৮. রোক = নগদ।
২৯. ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৩০. তফসিল = বিক্রিত জমির তালিকা।
৩১. ইস্তেহার = ঘোষণাপত্র।
৩২. কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।
৩৩. গির্বি = বন্ধক।
৩৪. জমা বন্দী = খাজনার তালিকা।
৩৫. তরমিম = শুদ্ধকরণ।
৩৬. তরতির = শৃংখলা।
৩৭. দাগ নম্বর = মৌজার নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,
তাহাকে দাগ নম্বর বলে।
৩৮. জালি = এক প্রকারে ধান যাহা জলাভূমিতে জন্মে।

কত শতাংশ এ এক বিঘা, গন্ডা, কড়া, একর, হেক্টর।
১ কাণি = ১২০ শতাংশ।
১ বিঘা/পাক্ষি = ৩৩ শতাংশ।
১ গন্ডা = ৬ শতাংশ/ডিসিমল/শতক।
১ কড়া = ১.৫ শতাংশ।
১ একর = ১০০ শতাংশ।
১ হেক্টর = ২৪৭ শতাংশ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×