গতকাল ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকা ফিরছিলাম। বাড়ি থেকে দুপুরে খাবার পরে গাড়িতে উঠে বেশ ভালই আসছিলাম। আগে থেকে টিকিট কনফার্ম করে রাখায় ডি-৩ সিটে বসে আসছিলাম। গাড়ি বেশ ভালই টানছিল মনে এজন্য আনন্দ মনে ফিরছিলাম কিন্তু গাড়ি যখন দৌলতদিয়া পৌছাল তখন জানতে পারলাম যে, ফেরী ঘাটে ৭/৮ ঘন্টার জ্যাম। তখন তো আমার মাথায় হাত। কি আর করা অপেক্ষা করতে হবে। ফিরে তেমন কোন ব্যস্ততাও ছিল না তাই গাড়ি থেকে নেমে গোটা চারেক পরটা আর একটা দিম মেরে দিলাম। এরপর চা খাই, টিভি দেখি এবং এক পরিচিত বড় ভায়ের সাথে গল্প করে সাত ঘন্টা কাটালাম। গল্প এবং নাস্তার সময় দেখলাম মানুষ কিভাবে কষ্ট করছে। কেউ বড় ব্যাগ মাথায় নিয়ে ফেরীর আশা বাদ দিয়ে লঞ্চ ঘাটে যাচ্ছে আবার কেউবা এক হাতে ছোট বাচ্চাকে নিয়ে আরেক হাতে ব্যাগ নিয়ে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছে। এই অপেক্ষা করতে যেয়ে যতটা না শারীরিক কষ্ট পেলাম তার চেয়ে বেশি মানসিক কষ্ট হল। তখন মনে হল এখানে যদি একটা ব্রীজ থাকত তাহলে মানুষকে এত কষ্ট করতে হত আর অপেক্ষা করে মূল্যবান সময়ও নষ্ট করতে হত না।
আলোচিত ব্লগ
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।