কাজল রশীদ
ক.
বনসাই বসত করে বৈপরীত্যের ললাটে
আলেয়ার আলো জ্বলে নৈরাশ্যের হাটে,
শ্রীহীন ঢেউয়ের গুঞ্জনে মত্ত মাল্লা
ঘাসের ক্ষীণ মজ্জা কাকজ্জ্যোৎস্নার মাঠে।
খ.
নুড়ি তুষার ভাঙে, শীত পড়েছে অশ্রুদানায়
বৃষ্টিহীন মর্ত্যলোকে বরফ জমেছে রক্তকনায়।
রেশমী খোঁপায় লুকিয়ে আছে দ্যুতি পর্বত
চিল-শকুন উড়াল দিল মেঘডানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

