আমরা ( কাঙালিরা) বাঙালী বললে মস্ত ভুল হবে কারণ সব বাঙালি কাঙালি না।
আমরা যতটা রেসিস্ট ঘুড়ারাও কোন কালে এত রেসিস্ট ছিল কিনা সন্দেহ।
আমরা বাদামী আর কালো চামড়ার মানুষরা নিত্যান্তই অনর্তক অন্যদের পচাই যদিও আমরা নিজেরাই পচা।
.
অনন্ত জলিল: উনাকে নিয়ে অনেক পোস্ট দেখেছি, উনাকে যেমনতেমন ভাবে অনেকেই পচায়।
অথচ উনি হিরো হিসেবে যেমন বাস্তবে অনেক সফলতম মানুষ।
.
সুমাইয়া সিমু: কয়েকদিন আগে সুমাইয়া সিমু ও তার স্বামীকে নিয়ে আমাদের মত কিছু কাঙালিদের চুলকানি যা ছিল বলার বাহিরে।
সে টাকার জন্য কালো ছেলে বিয়ে করেছে, এইটা সেইটা অনেক কিছু।
.
হিরো আলম: আজকালের সেরা টপিক এটা।
একজন লোক নিজের যোগ্যতায় কিছু একটা প্রদর্শন করতে চাচ্ছে আপনার ভাল লাগা মন্দ লাগা আপনার কাছে, এটা নিয়ে এত্ত চুলকানির কি আছে?
সে নিজের টাকায় ও নিজের যোগ্যতায় একটা কিছু করার চেষ্টা করছে।
এমন তো নয় যে সব সফলতম মানুষরা সফলতার আগে ব্যার্থ হননি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




