আমার একটা ব্যবস্থা আছে। মাসের একটি দিনে কিছু টাকা পাই। ব্যাংকে লাইন দিয়ে টাকা তোলা লাগে। যা করি বুঝে শুনেই করি, যে টাকা পাই বুঝে শুনে খরচ করি। আমি এতটা হিসাব কিতাব করতাম না। করে আমার স্ত্রী। তার কারণেই মোটামুটি চলে। ভালো, বেশ ভালো।
কিন্তু আপনারা কেমন আছেন? সারা দেশে ডাকাতি বেড়েছে। আজ প্রথম আলো পত্রিকায় পড়লাম। তারপরে একের পর খুন। প্রথমে আইনজীবী সায়মা, তারপরে ভিকারুননেসার ছাত্রী প্রিয়াঙ্কা, তারপরে এনএসআই কর্মকর্তা আতিয়ার, এরপরে গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিজিএম। এরপর কে?
এই খুনগুলোর অধিকাংশ হয়েছে বাড়িতে বা ঘরে। সেক্ষেত্রে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে এটা হয়তো সরাসরি বলা যাবে না। কিন্তু খুনীদের গ্রেপ্তারেও তো ঢিলেমি দেখা যাচ্ছে।
আর কিছু বিষয়, ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে খালিদ বিন ওয়ালিদ করাটা ভালো লাগলো না। আমাদের নৌবাহিনীর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ছিলেন তো। এই সরকারের সব উপদেষ্টার উচিত সম্পদের হিসাব দেওয়া। তাতে জবাবদিহিতার জায়গাটা স্পষ্ট হবে। শেখ হাসিনার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে যারা মিছিল করে মিষ্টি বিতরণ করেছে, তাদের বিরুদ্ধেও মামলা করলে ভালো হতো। যেমন করা হয়েছে গ্রেপ্তারের প্রতিবাদে যারা মিছিল করেছে, তাদের বিরুদ্ধে।
আর কোন মামলাটি জরুরী বিধিমালায় যাবে, সে সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়েছে।
আপনারা ভালো থাকুন। আমরা ভালো আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


