বৃক্ষ করেনা নিধন অপর বৃক্ষকে
তবে মানুষ কেন কাটে একে ওপরকে!
মশা করেছিল কি কখনো অন্যটির রক্ত পান?
তবে মানুষ কেন বয়ে দেয় যুদ্ধ আর জীবিতের শ্মশান!
বাঘেরা তো নিজেদের মাংস নিয়ে করেনা টানাটানি!
তবে কেন আজি এই আমরণ হানাহানি।
মৌমাছিরা কি পারতনা সব মধু নিজে খেয়ে নিতে?
তবে কেন এত লোভ গহনা, ধন আর টাকার পিছে!
পিঁপড়ারাও নাকি হয় না দলছুট,
আমাদেরই মাঝে শত দল রইনা অটুট।
সৃষ্টির সেরারে ভাই সৃষ্টির সেরা!
কৃষ্টি কালচারে সবেই দিশেহারা!
-কাজী সুলতানুল আরেফিন
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী ।

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




