আমি মানব তাই
দিক বেদিক দিশেহারা হয়ে ছুটিয়া বেড়াই,
আর কি পেলাম কি হারালাম আজি
ক্লান্ত হয়ে, তাই পথে বসে ভাবি।
আমি মানব তাই
চোখের কোনে কালি জমাই,
আর বুক জুড়ে হাহাকার করি
নির্জনে নিভৃতে তাই বসে অভিমানে কাঁদি।
আমি মানব তাই
এখনো বিষাদে ভরা গ্লানি টানিয়া যাই,
আর হারানোর ভয় হতাশায় ভাবি
স্মৃতিগুলোকে মমতায় আগলে ভীষণ থাকি।
আমি মানব তাই
একটু খানি কৃপণ সুখের ছোঁয়ার আশায়,
আর স্বপনে বিভোর কাঙ্গালি হইয়া থাকি
বুক ভরা খুশিতে প্রান খুলে হাসি।
আমি মানব তাই...
স্কুল জীবনের স্মৃতি বিস্মৃতি আজো বইয়া বেড়াই।
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী ।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




