ওই দূর আকাশ থেকে তারারা আমায় কি বলে জান?
তারা এটা বলে, ‘চলে আয় বন্ধু উপরেই সব মজা’!
আমি হা হা করে হেসে উঠি আর ভাবতে থাকি
আমি আবার তারার বন্ধু হলাম কবে?
তবুও আমি ওই দিগন্তে ছুটে যেতে চাই! মুক্তি পেতে চাই!
এই ধরণীর জঞ্জাল হতে। এই ধরণীর কুৎসা থেকে।
ওই দূর আকাশের তারারা আমায় আবার বলে,
চলে আয় বন্ধু! বেশ থাকবি, উপর থেকে দেখে সুখ পাবি।
আমি আবারও হাসতে হাসতে বলে উঠি
বন্ধু হলে তবে আমায় নিয়ে যাচ্ছিস না কেন?
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




