
বিষাদে ছেয়ে আছে মাছেদের করুণ মৃত মুখ
অথচ আমাদের প্রার্থনা ছিল জীবনের।
মূলত আরও অধিক সুস্থতা—
চলে গেলেও থেকে যায় তার কিছুটা পালক
স্বর্গের পবিত্র প্রহরী জানেন আমাদের নাম।
তারা রাত জাগেন না
কেবল আস্ত একটা দুঃখী পৃথিবী নিয়ে ঘুমিয়ে থাকে মানুষ
জনবহুল প্ল্যাটফর্মে আমরা দাড়িয়ে থাকি একা!
আমি আর কোথায় যেতে পারি?
সমস্ত শহর চেনে আমার বিষাদাক্রান্ত পায়ের ছাপ
আমার কবিতা, ভগ্ন পাণ্ডুলিপির কিয়দংশ।
তথাপিও আমার নাম এখনও কেউ জানে না
কবির জন্ম হয় মৃতুতে!
আমার সকল রাবীন্দ্রিক প্রেমিকারা
যারা কখনই মিছিলে যান নি
যারা কখনই স্তব করেননি জনতার
তারা আজকাল 'জিম মরিসন' শুনছেন
'দস্তয়ভস্কি'র নাম শুনেছে কি না জিজ্ঞেস করলেই বলে ফেলছেন গোটাচারেক বইয়ের নাম
যদিও হেমন্তের সন্ধ্যা আমাকে এখনও টানে!
পৃথিবীর একমাত্র ধর্ম ভালোবাসা হলে
সে ধর্মগ্রন্থের নাম 'মানুষ'
'হৃদয়' তার উপাসনালয়!
অতঃপর, ভালোবাসার অপরাধে তোমরা আমাকে কি শাস্তি দিতে চাও?
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




