somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদ সংক্রান্ত নয়

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার স্ত্রী'কে দেখলাম অন্য লোকের হাসিতে
আসুন মদ খাই
ঐ লোকটার মতো আপনিও চুমু খেতে পারবেন
আসুন স্থির হয়ে বসি
আপনি চাইলে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন
দ্বিধা রাখবেন না
যেহেতু মানুষ অনিশ্চয়তা ভালোবাসে
ভালোবাসে চলে যাবার পথ, অন্তত এক-বার মরে যেতে চায়।

আপনাকে প্রথম দেখেছিলাম প্যারিদাস রোডে
দু' নম্বর লেন
আগুনে পুড়ে যাওয়া বৃক্ষের মতো সিগারেট টানছিলেন;
আপনার স্ত্রী হয়তো আমার কবিতা পড়েননি
নইলে অমন বখে যাওয়া...
— বাদ দিন
— আমি বাদ দিলাম
গ্লাসটা সাবধানে ধরুন—
মদ যথেষ্ট সন্মানীয়,
মানুষের মতো রঙের উৎফুল্লতা নিয়ে কটু বুদবুদ ছড়ায়
আমরা অভ্যস্ত
এক নিঃশ্বাসে বিষাদ গিলে ফেলা; চাট্টেখানি কথা?

— ওটা বিষাদ নয়, বিস্বাদ হবে
চার বৎসরের প্রেম, বুঝলেন?
সিঁথিতে গাঢ় সিঁদুর ছিল
— রঙের কৌটোয় বিশ্বাস থাকে?
আসুন মদ খাই
শুনেছি স্বর্গে মদের নদী থাকবে রীতিমত
প্রতিদিন এক গ্লাস মদ খেলে ডাক্তারের শরনাপন্ন হতে হয় না।

আর এক পেগ
দেখবেন আপনার ভয়ে দেয়াল কাঁপতে শুরু করেছে!
মানুষেরও দেয়াল আছে
আদতে অদৃশ্য অথচ স্থির
বিগত দিনের প্রেমিকাদের নিজস্ব আর্কাইভে রেখে দ্যায়।
তাকে ভুলে গেছি
তোকে ভুলে গেছি
আপনাকে ভুলে গেছি বলে
আপনি যতই চিৎকার করবেন, সে আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে;
আয়নায় নিজস্ব মুখ সবসময় নিজের হয়ে ওঠে না।

সকলেই মাদকাসক্ত হয় না
শোনা যায় আপনার স্ত্রী চোখে মাদক বহন করতেন
বোধকরি সে জন্যই শুল্ক নিয়ন্ত্রক কর্মকর্তার প্রেমে পড়েছিলেন;
জানেন তো, ভালোবাসা চুম্বকধর্মী
চিরকাল বৈপরীত্যে বিশ্বাসী!
দুঃখ পাবেন না—
দুঃখ নিরর্থক, যদি না সেটা প্রকৃতই 'দুঃখ' হয়।

শীতের প্রারম্ভে মদ উৎকৃষ্ট দাওয়াই হতে পারে
যদি আপনি গ্রীষ্মের প্রতি যথেষ্ট আন্তরিক হয়ে থাকেন
মানুষের চলে যাওয়া আরও এক অন্তর্গত বিস্ময়
যখন অংশত হৃদপিণ্ড অভিনয় করে জাদুকরের;
যখন আপনি উঠে দাঁড়াতে চান
বিভ্রান্ত হয়ে পরে আমাদের সমগ্র আঙুল,
যখন আপনি ছুটে পালাতে চাইছেন
অথচ পায়ের সমান আকৃতি নিয়ে মগজে দ্যাখেন সমাধিপাথর,
স্নায়ুকে পরিশ্রান্ত করবেন না—
মদের পেয়ালায় রেখে দিন—
মূলত, প্রস্থানের বহুকাল আগেই আমাদের ফিরবার পথ করে রেখে যেতে হয়।


আমাদের জ্যামিতিক ভ্রমণ যতদূরই যাক না কেন
জেনে রাখা ভালো—
দুটো বিন্দু চিরকাল একটি সরলরেখাই হতে পারে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×