এভাবেই
মৃত্যু আসে স্বাভাবিক;
জড়তাহীন আগুন্তক এক,
অমর-আকবর-অ্যান্থনি হয় সামান্য।
বাসে-ট্রেনে-লঞ্চে-ফুটপাথে,
হাটে-মাঠে-ঘাটে-প্রাসাদে,
কাপড়ের ভাঁজে সুতীক্ষ্ণ ছোরা হাতে
হাস্যোজ্জ্বল যমদূত করে আলিঙ্গন;
মোড়ে মোড়ে কোলাকুলির ছলে
সন্তর্পণে জহর মাখানো ধারালো
অস্ত্র গেঁথে দেয় বুকের বাম পাশে
অথবা পাঁজরের নীচে।
মৃত্যু প্রিয়ার চোখে,
মৃত্যু বন্ধুর হাঁসিতে।
আনুবিস, তুমি বিচারপতির
শ্যামকালো দণ্ড;
ওডিন, বিপ্লবের ঝকঝকে
গিলোটিনের ছটা;
তুমি পৃথিবীর বুকে
মাটির স্বাভাবিকতা।
জীবন, মৃত্যু নামের
মুদ্রার অপর পিঠ।
মরণ রে, তুঁহু এলে থেমে যায়
পাতার ব্যস্ততা,
স্বাধের ফেইসবুক একাউন্ট
ফাঁকা পড়ে থাকে,
মুঠোফোনে আর সংযোগ ঘটে না.........
২৬/০১/১৩
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



