মানুষ // রাকিবুল রকি
২১ শে মে, ২০১৭ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কতগুলো কাক ডাকছে।
গাছ থেকে গলে গলে পড়ছে সবুজ
মিশে যাচ্ছে জলরঙা বাতাসে।
এখন দুপুর।
আকাশে তাতার রৌদ্র
গায়ের চামড়া পুড়ে যাচ্ছে।
তবু দেখ
নদীর বুকে কেমন নূরের নহর বইছে
কত উজ্জ্বল ঘাসেরা
আহা! ইচ্ছে করে গ্লাসে ভরে পান করি
মেটাই আজন্ম পিপাসা।
আসলে মানুষ
বড় সীমাবদ্ধ প্রাণী
দুই পায়ের ব্যাসার্ধে বন্দি হয়ে
কাটিয়ে দেয় সারা জীবন!
যদিও মানুষ স্বপ্ন দেখে।
বৃত্ত ভাঙার স্বপ্ন বয়ে বেড়ায়
সিসিফাসের মতো বারবার
ওঠে পাহাড় চূড়ায়।
চলো, আমরাও
এই স্বচ্ছতোয়া জলে
ঝাঁপিয়ে পড়ি
ওপারের ঠিকানা না জেনে,
কেননা এই অনিশ্চয়তা
তোমাকে আমাকে মানুষ বানাবে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন