somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিংবদন্তির জার্নাল
আমি একজন পাঠক।কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প সবকিছুই ভালো লাগে।লেখালেখির প্রতি হৃদয় থেকে এক ধরনের তীব্র টান অনুভব করি কিন্তু নিজের শব্দভাণ্ডার খুবই নড়বড়ে হওয়ায় কথাগুলো সহজে রুপ দিতে পারি না।হয়তো কালের পরিক্রমায় একদিন সফল হবো।তবে চিরকাল পাঠক হিসেবেই থাকব

শুভ জন্মদিন কার্ল সাগান!

১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞান লেখক ও মার্কিন মহাকাশ প্রকল্পগুলোর পুরোধা ব্যক্তিত্ব কার্ল সাগান। তিনি বিজ্ঞানবিষয়ক টিভি সিরিজ ‘কসমস : আ পারসোনাল ওয়েজ’-এর মাধ্যমেও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় ছিলেন। এ ছাড়া বিজ্ঞান অনুরাগীদের বৃহৎ সংগঠন ‘দ্য প্ল্যানেটারি সোসাইটি’র একজন সহ-উদ্যোক্তাও ছিলেন।

সাগান ১৯৩৪ সালের ৯ নভেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই সাগান বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। রাতের আকাশে বিস্ময় নিয়ে তারা দেখতেন। তারার আলোর উৎস অনুসন্ধানের জন্য ব্যাকুল থাকতেন। ছেলেবেলার এই বোধই তাঁকে জ্যোতির্বিজ্ঞানী হয়ে ওঠার প্রেরণা জোগায়। স্থানীয় একটি লাইব্রেরি তাঁর জ্ঞানের দরজা খুলে দেয়। জানতে পারেন পৃথিবীটা একটা গ্রহ আর সূর্যের চারদিকে এমনই আরো অনেক গ্রহ আবর্তিত হচ্ছে। তখন তিনি ভাবলেন অন্য তারাগুলোরও নিশ্চয়ই এ রকম গ্রহমণ্ডল থাকবে। তাঁর এই চিন্তার বাস্তবায়ন জীবদ্দশায় দেখে যেতে পারেননি। অতি সাম্প্রতিককালে সূর্য ছাড়াও অন্যান্য তারায় গ্রহমণ্ডল আবিষ্কৃত হচ্ছে। ১৯৫১ সালে সাগান নিউ জার্সির রাহওয়ে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হন। এখান থেকে ১৯৫৫ সালে ব্যাচেলরস, ১৯৫৬ সালে মাস্টার্স এবং ১৯৬০ সালে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞানী এইচ জি মুলারের সঙ্গে কাজ করেন। ১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ম্যাসাচুসেটসের স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল মানমন্দিরে কাজ করেন। বিজ্ঞানভিত্তিক সভ্যতা গড়ে তোলার জন্য সাগানের ভেতরে প্রচণ্ড আবেগ ছিল। অনুধাবন করেছিলেন, কোনো একটি সভ্যতায় বেশির ভাগ মানুষের বিজ্ঞানবোধের বিচ্ছিন্নতা কল্যাণ বয়ে আনতে পারে না, তারা বেশি দূর অগ্রসর হতে পারে না। এ কারণে ধ্বংস হয়েছে আলেক্সান্দ্রিয়া, যার কারণে মানবসভ্যতা এক থেকে দেড় হাজার বছর পিছিয়েছিল। ১৯৮০ সালে তাঁর রচিত ‘কসমস’ বইটি ইংরেজি ভাষায় রচিত সবচেয়ে পঠিত বিজ্ঞান বইগুলোর একটি। বইটি এতই জনপ্রিয় হয়েছিল যে কসমসের ওপর ভিত্তি করে নির্মিত ১৩ পর্বের টিভি সিরিজটি ৬০টি দেশের প্রায় ৫০ কোটি দর্শককে মোহিত করে। এটি ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনেও দেখানো হয়েছিল। ১৯৭৮ সালে সাগান পুলিত্জার পুরস্কার পান। ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যান। মহাকাশ গবেষণায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালের ৪ জুলাই যে পাথফাইন্ডার মহাকাশযান মঙ্গলে নেমেছিল, তার নামকরণ হয়েছে ‘কার্ল সাগান স্মারককেন্দ্র’।

[উইকিপিডিয়া অবলম্বনে]মার্কিন জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞান লেখক ও মার্কিন মহাকাশ প্রকল্পগুলোর পুরোধা ব্যক্তিত্ব কার্ল সাগান। তিনি বিজ্ঞানবিষয়ক টিভি সিরিজ ‘কসমস : আ পারসোনাল ওয়েজ’-এর মাধ্যমেও আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয় ছিলেন। এ ছাড়া বিজ্ঞান অনুরাগীদের বৃহৎ সংগঠন ‘দ্য প্ল্যানেটারি সোসাইটি’র একজন সহ-উদ্যোক্তাও ছিলেন।

সাগান ১৯৩৪ সালের ৯ নভেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই সাগান বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন। রাতের আকাশে বিস্ময় নিয়ে তারা দেখতেন। তারার আলোর উৎস অনুসন্ধানের জন্য ব্যাকুল থাকতেন। ছেলেবেলার এই বোধই তাঁকে জ্যোতির্বিজ্ঞানী হয়ে ওঠার প্রেরণা জোগায়। স্থানীয় একটি লাইব্রেরি তাঁর জ্ঞানের দরজা খুলে দেয়। জানতে পারেন পৃথিবীটা একটা গ্রহ আর সূর্যের চারদিকে এমনই আরো অনেক গ্রহ আবর্তিত হচ্ছে। তখন তিনি ভাবলেন অন্য তারাগুলোরও নিশ্চয়ই এ রকম গ্রহমণ্ডল থাকবে। তাঁর এই চিন্তার বাস্তবায়ন জীবদ্দশায় দেখে যেতে পারেননি। অতি সাম্প্রতিককালে সূর্য ছাড়াও অন্যান্য তারায় গ্রহমণ্ডল আবিষ্কৃত হচ্ছে। ১৯৫১ সালে সাগান নিউ জার্সির রাহওয়ে হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হন। এখান থেকে ১৯৫৫ সালে ব্যাচেলরস, ১৯৫৬ সালে মাস্টার্স এবং ১৯৬০ সালে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞানী এইচ জি মুলারের সঙ্গে কাজ করেন। ১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ম্যাসাচুসেটসের স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল মানমন্দিরে কাজ করেন। বিজ্ঞানভিত্তিক সভ্যতা গড়ে তোলার জন্য সাগানের ভেতরে প্রচণ্ড আবেগ ছিল। অনুধাবন করেছিলেন, কোনো একটি সভ্যতায় বেশির ভাগ মানুষের বিজ্ঞানবোধের বিচ্ছিন্নতা কল্যাণ বয়ে আনতে পারে না, তারা বেশি দূর অগ্রসর হতে পারে না। এ কারণে ধ্বংস হয়েছে আলেক্সান্দ্রিয়া, যার কারণে মানবসভ্যতা এক থেকে দেড় হাজার বছর পিছিয়েছিল। ১৯৮০ সালে তাঁর রচিত ‘কসমস’ বইটি ইংরেজি ভাষায় রচিত সবচেয়ে পঠিত বিজ্ঞান বইগুলোর একটি। বইটি এতই জনপ্রিয় হয়েছিল যে কসমসের ওপর ভিত্তি করে নির্মিত ১৩ পর্বের টিভি সিরিজটি ৬০টি দেশের প্রায় ৫০ কোটি দর্শককে মোহিত করে। এটি ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনেও দেখানো হয়েছিল। ১৯৭৮ সালে সাগান পুলিত্জার পুরস্কার পান। ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর তিনি মারা যান। মহাকাশ গবেষণায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালের ৪ জুলাই যে পাথফাইন্ডার মহাকাশযান মঙ্গলে নেমেছিল, তার নামকরণ হয়েছে ‘কার্ল সাগান স্মারককেন্দ্র’।

[উইকিপিডিয়া অবলম্বনে]
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×