বিছিন্ন আর অসংলগ্ন অনুভূতি শেষবেলার.........।
তুমি তখন অন্য পুরুষের হাতের ঘূর্ণনে ঘূর্ণায়মান ।
তোমার চিন্তায় বিনিদ্র নিশি যখন যাপন করছি কষ্টের
ওহে প্রিয় মোর,ঠিক তখনি তুমি রানী হয়ে অন্যের স্বপ্নে বিভোর ।
ভালবাসার জগতে হয়েছি ভিখারি,চেয়েছি ঐ দুই হাত
চেয়েছি শুধুই ভালবাসা আর একটি স্বপ্নিল প্রভাত ।
--------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
কেমন আছ ? জানি না !কোথায় আছ ? তাও জানি না ।
আঁচলের আড়ালে মুখ লুকানোর অভ্যাসটা তোমার অনেক দিনের
সেই যে সে বার যখন বাবা এসে পড়েছিল কালেক্টরেট অফিসের সামনে
তোমার আর আমার সে যে কি রকমের ভয় ,দেখার মত ।
তুমি মুখখানি আঁচলে লুকিয়ে, নিজেকে গুটিয়েছিলে নিজের ভিতর ।
বাবা সে বার জানতেও পারেনি তুমিই আমার অতন্দ্রিলা ।
আর একটি বার এসে দেখিয়ে যাও না ঐ দুধে আলতা মুখখানি ।
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
জানো আমার এখন তেমন কাজ নেই!বেকার !
অহ না, ভুল বলেছি,কাজ একটা আছে !
তোমার কথা সময় মাফিক মনে করা ।
কোন বেতন নেই, নেই কোন ভ্রমণ বা উৎসব ভাতা
শুধুই বিনামূল্যে চোখের জল ফেলে চলেছি ।
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
এখনও কি কবিতা লেখো রাত জেগে ?
গান গাও কি আগের মত উচ্চ স্বরে ?
পাড়ার যত হিংসুটে মেয়েরা আর তোমার দিকে তাকিয়ে মুখ ভেংচানি দেয় ?
তোমার রুপের কারণে যারা অহর্নিশ জ্বলত, সেই যে মৌমিতা
নামের মেয়েটা ? মনে নেই ?লম্বা আর শ্যামলা
তোমার সাথে আমাকে দেখে পাড়াতে রটিয়ে দিয়েছিল ।
সারা পাড়া মুখরোচক গল্পে ম ম করছিল ।
কত কথায় না শুনতে হয়েছিল আমার অতন্দ্রিলাকে
আর তারপরেই তো রচিত হল আমার শেষ শয়াণ !
তোমার বিয়ে ,পাত্র আমেরিকা ফেরত কোটিপতি বাপের গুণধর পুত্র ।
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
“কাগজের নৌকা নাকি ভাসিয়েছি আমি তোমার জীবন মাঝে”
তুমি তো বলেই খুশি ! কি নিদারুণ অন্তরদহনে আমি তখন ।
ভাবনি তুমি ! আমার কথা আমার অনুভূতি গুলি তোমার যেগুলি
খেলনার বস্তু ছিল, কখনো আমার ভালবাসাকে একটু ছুঁয়ে দেখেছ ?
মন দিয়ে মনটা দেখার চেষ্টা করেছ ?করোনি তো ?!!হা হা হা ।
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
চিরদিনের সেই গান টা একবার কাছে এসে বলে যাও
শেষ বারের মত ,আর কখনো ডাকব না ,জ্বালাব না তোমায় কথা দিচ্ছি ।
শেষ বারের মত ঐ আঁচলে ভরা মুখ টা দেখিয়ে যাও ,শুধুই একবারের জন্য ।
তার পর আমি মিশে যাব অনন্তকালের প্রেমিক পুরুষের ভিড়ে
হারিয়ে যাব নিরিক্ষ রেখায় নয় তো দূরের কোন কৃষ্ণ গহ্বরে !!!
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।