বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কিছুদিন ধরে বাংলাদেশের দুটি মোবাইল কোম্পানীর এ্যাড সবার দৃষ্টি কেড়েছে। প্রথমটি রবির ‘‘ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ...........” অসাধারণ এ্যাড। দেশপ্রেম, সহমর্মিতা, জাতীয়তাবোধ,মানবিকতা চেতনা। সবটাই ফুটে উঠেছে এই জনপ্রিয় এ্যাডে। এই এ্যাডের সময় আমাদের মাঝে একধরনের উদ্দীপনা কাজ করে, তৈরি হয় শিহরণ। সেই জন্য রবি কর্তৃপক্ষকে আমি জানাই ধন্যবাদ। তাদের দেশপ্রেমের চেতনায় এই এ্যাড নির্মানের জন্য।
অন্যদিকে, বাংলালিংক তাদের একটি এ্যাডে শ্রেণী বৈষম্য কে প্রবল ভাবে ধাক্কা দিয়েছে। দৃশ্যপটটা এই রকম যে বাসের হেলপার ভাড়া চাইছে আর যাত্রী ভাড়া না দিয়ে ফোনে কথা বলছে তার প্রেমিকার সাথে দ্বিতীয়বার ভাড়া চাইলে সে অভদ্রভাবে বলে “ঘ্যান ঘ্যান করছো কেন” । শ্রমিককের সাথে এই ধরনের আচরণ এ্যাডের ভাষা হতে পারে না। এ্যাডের দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে আমাদের ঢাকা শহরকে যারা দিন রাত পরিশ্রম করে সুন্দর তকতকে করে চলছে সেই ক্লিনারকে তাচ্ছিল্য করছে আমাদের শহরের আধুনিক মেয়েদের প্রতিনিধি শখ।
আগে বাংলাদেশে এরকম বিজ্ঞাপন দেখা যেত না (প্রযুক্তি ব্যাবহারের কথা বলছি) । এখন বাংলাদেশে এরকম ভিন্যধর্মী জিনিসগুলো আস্তে আস্তে প্রচলিত হচ্ছে , কিন্তু বিজ্ঞাপনগুলোর এই ব্যাপারগুলো কোপানির মাথায় রাখা দরকার , তাহলে তাদের বিতর্কিত হওয়ার কোন সুযোগ নেই
এটা আমার একান্তই ব্যাক্তিগত মত , একেকজনের চিন্তাধআরা একেকরকম হতেই পারে
সুতরাং আমার উপর পক্ষপাতিত্বের অভিযোগ না আনাটাই শ্রেয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




