উইন্ডোজ এনভায়রনমেন্টে কিউটির অ আ ক খ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পৃথিবীর অনেক বিখ্যাত সফটওয়্যারই কিউটি এপিআই দিয়ে তৈরি (অপেরা ডেস্কটপ এডিশন,স্কাইপি, গুগোল আর্থ সহ আরো অনেক)। কিছুদিন আগে নোকিয়ার সাথে কিউটির আত্মীকরণের কারণে নোকিয়া দিচ্ছে কিউটি প্রোগ্রামারদের জন্য বেশ কিছু ভালো টুলস। যারা সি++ প্রোগ্রামিং ভালোবাসেন তাদের জন্যই আজকের এ লেখা।
কেন কিউটি ব্যবহার করবেন এ প্রসংগে একটা কথাই যথেষ্ট,সি++ প্রোগ্রামারদের জন্য বিনামূল্যে অত্যন্ত ভালো একটি ক্রসপ্লাটফরম এপিআই। আগেই বলে রাখি কিউটি ব্যবহারের আগে আপনাকে কোনো
কম্পাইলার ইন্সটল করা থাকতে হবে। আমি এক্ষত্রে ব্যবহার করেছি উইন্ডোজের জন্য GCC যা codeblocks আইডিই এর mingw সংস্করণের সাথে পাওয়া যায়। আমি ব্যবহার করেছি codeblocks-8.02mingw সংস্করণ। আমার প্রোগ্রাম ইনস্টলেশন পাথ ছিল C:Program FilesCodeBlocks
কোডব্লকস ইনস্টলেশনের সময় GCC কে ডিফল্ট কম্পাইলার হিসেবে নির্বাচিত করুন।
এবার http://qt.nokia.com/downloads থেকে কিউটি ডাউনলোড করুন। আমি qt-win-opensource-4.4.3-mingw সংস্করণ ব্যবহার করেছি। আমার কিউটি ইনস্টলেশন পাথ C:Qt4
কিউটিতে দ্রুত কাজ করার জন্য ওপেনসোর্স Qdevelop অথবা নোকিয়ার QtCreator ইনস্টল করতে পারেন।
এবার কিছু এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে নেওয়া যাক।
Variable name: PATH
Variable Values: C:Qt4.4.3bin;C:Program FilesCodeBlocksMinGWbin;
Variable name: QMAKESPEC
Variable Values: win32-g++
Variable name: QTDIR
Variable Values: C:Qt4.4.3
উইন্ডোজের কমান্ড প্রম্পট থেকে নিচের কমান্ডগুলো কাজ করে কিনা লক্ষ্য করুন,
qmake -v
make -v
gcc -v
এবার C:Program FilesCodeBlocksmingwbin এ ফোল্ডারে make.bat নামে একটি ব্যাচ ফাইল তৈরি করুন যার ভিতর নিচের কমান্ড গুলো লিখুন।
@echo off
mingw32-make %*
এব্যাচ ফাইলটি কমান্ড লাইন থেকে রান করুন। এখন থেকে
mingw32-make এ কমান্ডের পরিবর্তে make কমান্ড ব্যবহার করা যাবে।
কিউটি প্রজেক্ট ফাইল তৈরি করার জন্য নিচের কমান্ড ব্যবহার করতে পারেন।
qmake -project
একমান্ড দুটি প্রয়োজন হবে ফাইনাল এক্সিকিউটেবল তৈরি করার জন্য।
qmake
make
Qdevelop এর সাহায্যে কম্পাইল করতে চাইলে:
Qdevelop এর Project মেনু থেকে Open Project নির্বাচন করুন এবং *.pro ফাইলটি ওপেন করুন।
Build মেনু থেকে Build অথবা Rebuild অপশন ব্যবহার করুন।
অ্যাপ্লিকেশনের ফোল্ডারে mingwm10.dll,QtCore4.dll,QtCored4.dll,QtGuid4.dll ফাইলগুলো কপি করুন।ঐ ফাইলগুলো পাওয়া যাবে codeBlock/mingw/bin
এবং Qt4.4.3/bin ফোল্ডারে।
Happy Coding...........
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।