somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার কিছু ঘটনা

২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১:
স্কুল জীবনের ঘটনা। তখন ক্লাস সিক্সে পড়ি। স্কুল পালানো তখন মাত্র শিখছি। এডভেঞ্চার এডভেঞ্চার ভাব। আমি কুমিল্লা জিলা স্কুল এর ছাত্র ছিলাম। আমাদের স্কুল বাউন্ডারির পাশে কুমিল্লা স্টেডিয়াম। বাউন্ডারির এক কোনায় কয়েকটা ইট ছিল না। এই ছোট্ট ফাঁকা দিয়াই স্কুল পালাইতাম আমরা। গেটে টিচার থাকতো তাই এই সিস্টেম। আর পিচ্চি ছিলাম বলে এই খোরল দিয়া পালাইতেও বেশি একটা সমস্যা হত না। কিন্তু আমাদের এক ক্লাসমেট ছিল ব্যাপক লম্বা আর স্বাস্থ্যবান। মজার ব্যাপার হল ক্লাসে তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল আবার খুব ছোটখাটো। আমরা তাই এই জুটিকে ডাকতাম গালিভার লিলিপুট। :D
গালিভারের প্রব্লেম হল বেচারা এত বড় শরীর নিয়া বাউন্ডারির ওই ছোট্ট ফাঁকা গলে স্কুল পালাইতে পারত না। তাই সে আমাদের সাথে এই বলে ভাব নিত যে পালামু রাজার মত। তার রাজার মত স্কুল পালানো ছিল অন্যপাশের তারকাটা অলা বাউন্ডারির উপর দিয়ে উঠে লাফ দেয়া। :);) আর লিলিপুটও বুঝে না বুঝে বন্ধুকে সাপোর্ট করত।
একদিন টিফিন পিরিয়ডে সর্বসম্মতিক্রমে স্কুল পালানোর সিদ্ধান্ত নেয়া হল। বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল এজন্য। B-)আমরা কয়জন বাউন্ডারির ফুটা দিয়ে বের হয়ে গেলেও গালিভার তার লিলিপুট বন্ধুরে নিয়ে রাজার হালে পালানোর জন্য তারকাটা অলা ওয়াল পাড়ি দিতে গেল। ওয়াল টা অনেক উঁচু তাই হাচড়েপাছড়ে কোন রকম উঠল।;) কিন্তু লাফ দেয়ার সময় ঘটলো বিপত্তি। গালিভার এক লাফে নেমে গেলেও তার ছোট্ট বন্ধু লাফ দিতে গিয়ে সার্টের পিছনের অংশ আটকে গিয়ে তারকাটার সাথে ঝুলে রইল। :(( বেচারা হালকা পাতলা বলে সার্ট ছিঁড়ে পড়েও যায় না। আবার কিছু করতেও পারছে না। খালি চিল্লায়া চিল্লায়া কয় ওই আমারে নামা। পরে বহুত কাহিনী করে এই ঝুলন্ত পেন্ডুলাম কে নামানো লাগছে।X((X(


২:
মেরিন একাডেমি তে আমার এক বন্ধু ছিল। সব ব্যাপারেই নার্ভাস। আর মেয়েদের ব্যাপারে তো কথাই নাই। বেচারার কোন মেয়ে বন্ধু নাই। থাকবে ক্যামনে? ফোনে কথা বলতে গেলেই কাপাকাপি অবস্থা। মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলেও আমরা মোটামুটি সবাই মোবাইল ব্যাবহার করতাম ;)। আমাদের কথা বলা দেখে ওর আফসোসের শেষ নাই। একদিন তিন চারজন বন্ধু মিলে তারে সাহস দিলাম। ফোনে কথা শুরু করার টিপস ও দিলাম। টিপস হল, " কথা শুরু কইরাই এক উল্টাপাল্টা মেয়ে নাম বলবি। তখন ওই মেয়ে বলবে যে না এটা আমি না। তখন তুই বলবি যে, ও সরি রংনাম্বার। এই বইলা কাইটা না দিয়া কথা চালায়া যাবি।" বন্ধু আমাদের কথায় ফুইলা সাহসের মিগ টুয়েন্টি নাইনে ভর করে দিলো ফোন। ওই প্রান্ত থেকে মেয়েটা ফোন ধরল। হ্যালো বললো। নার্ভাস বন্ধু কয়, "হ্যালো, রং নাম্বার ??:D:)/:)"

৩:

এবার একটা শয়তানী শেয়ার করিঃ
চট্টগ্রামে আখতারুজ্জামান সেন্টারে গেছি একটা কাজে। ৭ তলায় একটা অফিসে। সাথে এক ফ্রেন্ড। কাজ শেষে নামবো অনেকক্ষন লিফটে অপেক্ষা করতেছি।/:) আরো ৭/৮ জন আছে। লিফট আসার নাম নেই। সিঁড়ি দিয়েও নামতে আলসি লাগতেছে। অবশেষে আসলো। কিন্তু দেখি দুইজন উঠার পরই লিফটম্যান বলতেছে, "আর কেউ আসবেন না, স্যার একা যাবে।" ধারনক্ষমতা আরো অনেক বেশি। স্যারের দিকে তাকাইলাম। ভাবলাম বলবে, না আসেন। কিন্তু ব্যাটার চোখে মুখে এমন ভাব দেখলাম একেবারে "মুই কি হনুরে" টাইপ ভাব। লিফটম্যান কে বলতেছে, "তাড়াতাড়ি যাও।" ফ্রেন্ডের দিকে তাকাইলাম। ইয়াং ব্লাড তো। আলসি মালসি কই চলে গেছে। এক দৌড়ে সিঁড়ি বাইয়া ৬ তালায়। দেখি লিফট লাইনে কেউ নাই। দিলাম টিপ। এভাবে অত্যন্ত সাফল্যের সাথে প্রত্যেকটা ফ্লোরের মিশন কমপ্লিট করে নিচে। হাহ। আয় এবার তাড়াতাড়ি। ব্যাটা তুই অফিসার, আমরা কী বানের জলে ভাইসা আসছি। X((ইয়াং ব্লাড।;)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×