somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগজ কাটাকাটিও যখন শিল্প- pdf বইয়ের লিঙ্ক সহ ছবিব্লগ

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম। কাগজ ভাজ করার শিল্প শিরোনামে। আজ করব কাগজ কাটাকাটির শিল্পের উপর। অনলাইনে খুজে কিছু সাইট আর পিডিএফ কন্টেন্ট পেলাম। amajonজঙ্গল.com বা অন্য কোন বুক সেলার মার্কেটে এসব বই ১৫/২০ ডলারে বিক্রি হয়। কিন্তু আপনি বিনামূল্যেই পেতে পারেন। যদিনা লিঙ্ক গুলো অকার্যকর হয়ে যায়। :D

কাগজকে দুই বা তিন ভাজ করে এলোমেলো ভাবে কাটলেও অনেক সুন্দর symmetric ডিজাইন হয়ে যায়। কিন্তু নিচের কাজ গুলো এরকম এলোমেলো কাজ না। একপ্রস্থ কাগজের উপর একজন শিল্পীর ধৈর্য আর প্রচেষ্টার ফলাফল। অনেকে আবার 2D একটি সাধারন কাগজকে পরিণত করেছেন দৃষ্টিনন্দন 3D ছবিতে। বাইরের দেশে এই শিল্পের রীতিমত প্রদর্শনী হয়। প্রদর্শনী গ্যালারী থেকেই তোলা হয়েছে ছবিগুলো। আসেন দেখি।


কাগজ কেটে তৈরি করা হয়েছে গাছ। আর অবশিষ্ট কাগজের উপর অরিগামি এপ্লাই করে মানুষের কঙ্কাল।:-/


কাছ থেকে কঙ্কাল টা দেখুন। এটি ত্রিমাত্রিক।:| ভয় খাইছি।:-/


ডাক্তারদের শেখানোর জন্যই বানানো হয়েছে কিনা কে জানে। এটি মানুষের মাথার এনাটমি। অদ্ভুত সুন্দর।


এটি অনেক পরিচিত একটি ছবি। তাও দিলাম। পেপার কাটিং আর অরিগামির সংমিশ্রণে তৈরি দুর্গ।:|


বই কেটে যদি দারুন কিছু হয়। তবে বই কাটাই ভালো। কি বলেন আপনারা?? :P:Dপাতা কুড়ানি।


আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।


টয়লেট টিস্যু শেষ হয়ে গেলে রোল টা আমরা ফেলে দেই। নেক্সট টাইম একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করবেন। কেননা এখানেও আছে আর্ট।B-)


আরেকটু দূর থেকে দেখুন।


হ্যাঁ। এটি কাগজ কেটেই বানানো হয়েছে। ত্রিমাত্রিক শিল্প। একটি গম্বুজ।


এক ঝলকে দেখে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশেরই কোন এক সন্ধ্যার ছবি। সাদা কাগজ কেটে দেয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ড।


একই টেকনিকে তৈরি আরেকটি আর্ট।


কোন প্রেমিক বা প্রেমিকা যদি ভালবাসার নিদর্শন স্বরূপ এমন একটি চিঠি চেয়ে বসে খবর ই আছে। অবশ্য আজকালকার সস্তা প্রেমে এত তেল নাই।;):D


কমলা ব্যাকব্যাকগ্রাউন্ডে যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে শিল্প।


ফুলের ছবিঅলা ম্যাগাজিন কেটে সেগুলো ভাজ করে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। মনে হচ্ছে যেন একটি ফুলের বাগান।


হার্ট লেখাটি কীভাবে লেখা হয়েছে ভালোভাবে খেয়াল করুন। কাগজ দিয়ে stripe তৈরি করে তা আঠা দিয়ে জুড়ে।


যেই বইয়ের থেকে ছবিগুলো নেয়া হয়েছে এটি সেটির মলাট। বইয়ের ভিতর আরও যেসব আর্ট আছে তা আপনার চোখ ছানাবড়া করার জন্য যথেষ্ট। নিশ্চিত করেই বলতে পারি।

paper.cutting.book.contemporary.artists.timeless.craft|Paper Cutting Book: Contemporary Artists, Timeless Craft ডাউনলোড লিঙ্কঃ Click This Link


এরকম নির্দেশনা সহ যদি রপ্ত করতে চান কাগজ কাটাকাটির শিল্প তাহলে নিচের বই গুলো লাগবে।

ডাউনলোড লিঙ্কঃ Click This Link

solstice.coil.a.prescription.for.paper.cuts.full.2005.including.art.zip|Solstice Coil - A Prescription for Paper Cuts Full (2005) including art.zip ডাউনলোড লিঙ্কঃ Click This Link

আরেকটি বোনাস বই The Practical Illustrated Encyclopedia of Origami - The Complete Guide to the Art of Paper Folding.] ডাউনলোড লিঙ্কঃ Click This Link
বলে নেয়া ভালো এটি অরিগামির বই। আগের লেখার সাথে সম্পর্ক যুক্ত।
এছাড়াও কাগজ কাটাকাটির জন্য যারা ওয়েব সাইটের সাহায্য চান। তারা এই লিঙ্কটিতে আলতো করে গুতা দেন। সিমেট্রিক আর্ট অর্থাৎ কাগজ ভাজ করে কীভাবে কাটলে কি ডিজাইন হবে তা বিস্তারিত আছে। এমনকি ভ্যালেন্টাইনে, মা দিবসে, ভূতের দিনে (হেলোইন), নতুন বছরের শুরুতে, বন্ধু দিবসে কীভাবে কাগজ কাটবেন তাও আছে। আছে সহজ কিছু টেকনিক যাতে 3 sided, 4 sided, 5 sided এমনকি 8 sided নক্সাও তৈরি করতে পারবেন।

এক্সট্রা সাহায্য। এটা না করলেও হতো তাও করছি। অনেকেই জানেন না টরেন্ট থেকে কীভাবে কিছু নামাতে হয়। আমার দেয়া লিঙ্ক গুলতে গেলে অল্প কয়েক কিলোবাইটের কিছু html ফাইল ডাউনলোড হবে। পরে গালাগালি করবেন তাই অনেকে জানার পর ও এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি।
ডাউনলোড হওয়া html ফাইল গুলো রেখে দিন। এবার এই লিঙ্ক থেকে নামিয়ে নিন vuze. এই সফটওয়ার ইন্সটল করুন। করার সময় দেখবেন আরও কিছু (প্রায় ১৫ মেগা) ব্যান্ডউইথ খরচ করে সে জাভা ইনভাইরনমেন্ট নামাবে। খুব পুরাতন একটা ভার্সন যেটা হয়তো আপনার পিসিতে নেই। থাকলে নামাবে না। এরপর ইন্সটল হয়ে গেলে html গুলো ড্রাগ করে ওর কাছে পাঠিয়ে দিন।

সব শেষে জানাবেন বইগুলো কেমন লাগলো। আর যাদের আগ্রহ বেশি তারা অনুগ্রহ করে কিছু বানিয়ে ছবি আপলোড দিবেন। দেখবো কেমন পারলেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।:)
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×