somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশটালালের প্রশ্নবিদ্ধ ব্লগ ও জুতো মেরে গরু দানের হাস্যকর প্রচেষ্টা

২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার পোষ্টটা পড়লাম বেশ আরাম করেই। সামুর (কর্তৃপক্ষের) ঘোষিত সেরা ১০ ব্লগার নিয়ে আমার কোন আপত্তি নেই। বরং খুশিই। এবং তাঁদের প্রতি আমার শুভকামনা মন থেকেই। যে যে স্থানেই থেকেই যে কৃতিত্বের কারনেই সেরা দশে আসতে সক্ষম হয়েছেন সেটা তাঁদের যোগ্যতা, মেধার জোরেই। এখানেও কিছু পার্থক্য আছে। কেউ রম্যের জন্য, কেউ সাহিত্যের জন্য, কেউ সাংবাদিক না হওয়ার পরও জাহাজী কিংবা কায়রো ভাই যে অবিস্মরণীয় অবদানের জন্য এ স্থানে আসীন হয়েছেন সেখানে কাজটাই প্রাধান্য পেয়েছে। সব দিক বিবেচনায় যাঁদেরকেই কতৃপক্ষ সেরা দশে স্থান দিয়েছেন সেটাতে অযৌক্তিকতার সেরকম কোন অবকাশ নেই। তবে সেখানে অন্য আরো যোগ্যতাসম্পন্ন ব্লগারদের নামযে আসতে পারে সেরকম অনেকের নাম অনেকের মন্তব্যে উঠে এসেছে। যোগ্যতাসম্পন্ন আরো কাউকে স্থান দেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে মনোনীত কারো ব্লগীয় অবস্থান ব্যাখ্যায় কাউকে হেয় করাও ঠিক না। যেটা আপনি কৌশলে করেই ফেলেছেন বিশেষ তিনজন ব্লগারের ক্ষেত্রে। আপনি প্রশ্ন তুলেছেন শায়মা আপুকে রান্নাবান্নার জন্য মনোনীত করা হয়েছে কিনা? আপনি কি এই একটা জিনিসই দেখলেন উনার আজ পর্যন্ত সব পোষ্ট পড়ে? শায়মার ব্যাপারে আপনার মন্তব্যে এটাই মনে হলো যে আপনি উনার কোন পোষ্টই পড়েন নি। শায়মার ব্লগের মূল বৈশিষ্ঠ বৈচিত্রপূর্নতা। সেটাকে শুধু মাত্র গল্প কবিতা বা রান্না দিয়ে টাইপড বানানো যায়না। ব্লগীয় বৈশিষ্ঠের আরও একটি বিশেষ ক্ষমতা উনার আছে সবার সাথে হাসিমুখে কথা বলা। সদ্ভাব বজায় রাখা। সত্যি কথা বলতে কি এমন বৈশিষ্ঠ আর কোনো ব্লগারের মাঝে আমি দেখিনি। রান্না পোস্টের উদাহরণ দিয়ে একেতো ভুল করেছেন আবার সাথে টেনেছেন আরও দুজন সন্মানিত মহিলা ব্লগারকে। নীল দর্পন বা কিনাদি
দুজনই দুজনের স্থানে স্বমহিমায় মহীয়ান। একজন কিনাদির সাথে যেমন নীলুর তুলনা চলেনা তেমনি একজন নীলুর সাথেও শায়মার চলেনা।

আপনি হামার পার্ফরমেন্স বিচার করেছেন উনার সাথে তুলনা করে। একজন হামা তো হামাই একজন শায়মা শায়মাই। হামার মত উচ্চমার্গীয় রচনা যেমন শায়মা পারবেনা ঠিক তেমনি শায়মার মত একটা খোকাভাই চরিত্র সৃষ্টিও হয়তো হামা পারবেনা। সে যাইহোক এসবই যার যার স্বকীয়তা।

আর তাই থেকেই আমাদের একেকজনের ব্যাক্তিগত ভালোলাগার বা কারো প্রতি দূর্বলতা সৃষ্টি হতেই পারে। সমালোচনাও হতে পারে, তাই বলে কাউকে ছোট করে এমন সমালোচনা মোটেও কাম্য নয়। আমার ধারনা যাদেরকে তুলনায় ফেলেছেন অথচ তারা সেরা দশে আসেনি তারাও আপনার এহেন কাজে বিব্রত! তার প্রমান কিনাদির মন্তব্য।

আরিয়ানার মত একজন নির্ভেজাল ভদ্রমানুষকেও আপনি তুলনা করতে ছাড়েননি। উদাসী বা রাইসুল জুহালা আপনার প্রিয় মানুযদের মত আরও অনেকের অনেক প্রিয় মানুষদের নামই তো তাহলে এইখানে আসবে। অথচ ব্লগ মানেই দিনলিপি। এই দিনলিপি বা ব্লগিং কি তা মনে হয় একমাত্র আরিয়ানাই শিখাতে পারবে আমাদেরকে।

দুর্যোধন আপনারও অন্যান্য অনেকেরই প্রিয় হতে পারে তাই বলে তাকে উর্ধে তুলতে গিয়ে ডিসকো বান্দরকে ছোট করার কোনো অধিকার আপনার নেই।

আপনি লিখেছেন
আমরা সাধারনত নিজের বন্ধুকে বা প্রিয় কাউকে ভুল করলেও ডিফেন্ড করি। এটা ওকে, হিউম্যান নেচার. হয়তো সামুকে ভালোবেসেও কেউ ডিফেন্ড করবে সামুর এই নির্বাচন. তবে এখানে এইটুকু বলেন এই সিলেকশন কি প্রশ্নবিদ্ধ নয়???

এখানে আপনার কার্য্যক্রমও প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক। আপনি হয়তো প্ররোচিত হয়েছেন তাঁর মাধ্যমে যে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে বা যাকে আপনি আকাশে তুলতে চান তারা আপনার বন্ধু প্রিয়জন বা কলিগ।

আপনি নিজেই বলেছেন প্রিয় মানুষ যাইহোক তাকে ডিফেন্ড করে মানুষ।
তাই আপনার অপ্রিয় মানুষগুলোর হয়ে ডিফেন্ড করলাম আমি।

আপনার শেষের কথা গুলো বড় হাস্যকর। সেসব পড়ে আমার ছোটকালে পড়া একখান কথাই মনে পড়েছে। জুতা মেরে গরু দান।ঠিক যেন সে কাজটাই করতে চেয়েছেন আপনি।

সবশেষে বলতে চাই নিজের প্রিয়জনদেরকে ভালোবাসুন দোষের কিছু নয়। তবে অন্যের অনুভুতিকে আঘাত করে নয়। অন্যদের অনুভুতিকেও সন্মান করতে শিখুন। সবখানেই ক্যাচাল করতে ঝাঁপিয়ে পড়ার মাঝে কোনো কৃতিত্ব নেই। হ্যাপি ব্লগিং ব্রো..........
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:০০
৩৫টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×