somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেয়ের গল্প।

০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামালপুর জেলার একটি উপজেলা হলো ইসলামপুর। সেখানে থাকতো একটি মেয়ে নাম মেঘা। এস.এস.সি পাশ করে ভর্তি হলো জামালপুরের সেরা সরকারি আশিক মাহমুদ কলেজ। মেসে থেকে ক্লাস করতো।প্রতিদিন ক্লাসে যাবার সময় দেখত অপূর্ব নামের একটি ছেলে তার দিকে তাকিয়ে থাকত। ১ম বর্ষের শেষের দিকে ছেলেটি তার সাথে বন্ধুত্ব করতে চায়। ছেলেটি অনার্স কমপ্লিট করে চাকরী খুজছিল। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে দুজনের মধ্যে সম্পর্কটি প্রেমে রুপান্তরিত হয়। দুজনের গভীর প্রেম চলতে থাকে। এদিকে অপূর্বও চাকরীর জন্য চেষ্টা করে গেলেও সোনার হরিণ চাকুরীর দেখা সে পাচ্ছিল না।

দেখতে দেখতে মেঘারও এইচ.এস.সি পরীক্ষা শেষ হয়ে গেল। একদিন জামালপুর শহরে একই রিকক্সায় ঘুরছিল দুজন। হঠাত, কোন এক কারণে মেঘার বড় ভাই রুপক ইসলামপুর থেকে জামালপুরে এসেছিল। বাইকে বসেই দেখেছিল তার বোন অন্য একটি ছেলের সাথে হাত ধরে রিক্সায় বসে আছে। দেখেই মাথায় রক্ত উঠে গলে তার। কিন্তু কিছুই বলল না। মনে মনে ভাবল যা করার তাড়াতাড়ি করতে হবে।রুপক ছাত্র রাজনীতি করার সুবাদে জামালপুরের অনেক ছেলের সাথে তার পরিচয় ছিলো।বিভিন্ন ছেলের কাছ থেকে খবর নিয়ে দেখে ছেলেটি মধ্যবিত্ত পরিবারের।

রুপক বাসায় এসে বাবাকে বললে বাবা তার বন্ধুর ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রুবেলের সাথে গোপনে বিয়ে ঠিক করলো। মেঘাকে হঠাত জরুরি খবর পাঠালো তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। বাড়ি আসার পরের দিনই তার বিয়ের দিন ধার্য করা হলো।বাড়ি আসার পর পরই কেড়ে নেওয়া হলো তার মোবাইল ফোন। ঘর থেকেই বের হতে পারলো না মেঘা।অপরদিকে অপূর্বকে কিছু না জানিয়ে বিয়ে করার জন্য মেঘা অনেক কষ্ট পেল। প্রথম দেখায় বিয়ে করে অপরিচিত একজন মানুষকে সে স্বামী হিসেবে মেনে নিতে পারলো না।কিন্তু রুবেল জীবনে কখনো কোন মেয়ের সাথে প্রেম করেনি। সে সবসময় ভাবতো, সে যাকে বিয়ে করবে তাকেই সারাজীবন ভালবাসবে, অনেক বেশী ভালবাসবে, অন্যসবার চেয়ে বেশী। মেঘা কষ্ট পেলেও অপূর্ব কিন্তু মোটেও কষ্ট পেলো না, কারণ তার ভালবাসাটা ছিলো একটা বাজী। তার দুষ্ট কিছু বন্ধু ছিলো যারা সব সময় অপূর্বকে দিয়ে মেয়ে পটানোর জন্য বাজি ধরতো। কিন্তু সে ফোনে মেঘাকে হারানোর জন্য অনেক কান্নার অভিনয় করতো।

এভাবেই চলে গেল ৬ মাস। তার দুষ্ট বন্ধুরা আবার অপূর্বকে বললো মেঘার তো এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন তোর কাছে চলে আসতে বললে আসবে কি?? অপূর্ব বলে ১০০ বার আসবে। তার বন্ধুরা তার সাথে এবার বড় অঙ্গের বাজি ধরে। অপূর্ব আবারও মেঘাকে পটাতে থাকে। এক পর‌্যায়ে সে মেঘাকে বলে রুবেলকে তালাক দিয়ে আমার কাছে চলে আসো আমরা দুজনে সুখে থাকবো। মেঘাও তার কথায় রাজি হয়ে রুবেলকে তালাক দেয়। গত ৬ মাসে রুবেল মেঘাকে অনেক বেশী ভালবেসে ফেলে। মেঘা তাকে ফেলে চলে যাওয়ায় রাহে দুঃখে সে বিদেশে পাড়ি জমায়। অপরদিকে অপূর্বর কাছে মেঘা এসে দেখে অপূর্ব ১৪ দিন আগে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলেছে। এসব জানার পর আর নিজেকে ধরে রাখতে পারলো না। সাথে সাথে মুর্ছা গেল। জ্ঞান ফিরে দেখলো সে হসপিটালে। সে জানলো না কে, কিভাবে তাকে হসপিটালে এনেছে। জানার দরকারও প্রয়োজন মনে করলো না। হসপিটাল থেকে বের হয়ে হাটতে হাটতে রেল লাইনের কাছে আসলো সে। দেখলো কিছু দূরে তিস্তা ট্রেনটি দ্রুতগতিতে আসছে।রেললাইনে চোখ বন্ধ করে শুয়ে পড়লো মেঘা। মেঘার চোখে ভাসতে থাকলো শুধু মাত্র একজনের মুখ সে রুবেল। যে তাকে সত্যিকারের ভালবাসতো। অল্প কয়েকেদিনেই অনেক বেশী ভালবাসতো। তার চোখে শুধুই ভাসতে তার সাথে কাটানো গত ৬ টি মাসের স্মৃতি। সে চেষ্টা করছে আরও একজনের চেহারা মনে করতে সে অপূর্ব। অনেক চেষ্টা করেও মনে করতে পারলও না সে। চেষ্টা করতে করতেই তিস্তা ট্রেনটি তার উপর দিয়ে চলে গেল সুদুর ঢাকার দিকে। আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেলো তিস্তার ঝিকঝিক শব্দ।।।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×