somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলার সাথে একটু রাজনীতি মেশাই।

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট টিমের যে সমর্থন তা যথেষ্টই চোখে পড়ার মত।
পৃথিবীতে আর কোন দেশের মানুষই নিজের দেশের দলকে রেখে অন্য দলকে সমর্থন করেনা।বাংলাদেশ- পাকিস্তান ম্যাচ হচ্ছে অথচ আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা বাংলাদেশকে সাপোর্ট না করে পাকিস্তানকে সাপোর্ট করে।তাদের বক্তব্য খেলা হচ্ছে খেলা।এর মধ্যে রাজনীতি নিয়ে আসা উচিত নয়। খেলা শুধুমাত্র খেলাই থাকে
যখন তা পাড়ার মাঠের খেলা থাকে।কিন্তু যখন তা আন্তর্জাতিক পর্যায়ে হয়
তখন তা আর শুধুমাত্র খেলা থাকেনা।একটি দেশের জাতীয় দল সেই
দেশের প্রতিনিধিত্ত করে।দেশের জাতীয় পতাকা বহন করে।দেশের জাতীয় দল
যেখানে যাবে,দেশের পতাকা তুলে ধরবে।এই দলের সাফল্য-ব্যর্থতার সাথে
পুরো জাতির হাসি কান্না জড়িয়ে থাকে।

এইকারনে বাংলাদেশ ক্রিকেট দল কোন ম্যাচ জিতলে আমাদের পুরো জাতি জয়ের আনন্দে মেতে ওঠে।হারলে দলের খেলোয়াড়দের মত পুরো জাতি শোকাচ্ছন্ন থাকে। দলের খেলোয়াড়েরাও যখন জাতীয় দলের হয়ে খেলতে
নামে তখন আর সে শুধুই একজন
খেলোয়াড় থাকেনা,হয়ে যায় নিজ দেশের রাষ্ট্রদূত।নিজের দেশের জাতীয় দলের বিরুদ্ধে,জাতীয় পতাকার বিরদ্ধে,পুরো জাতির বিরদ্ধে যে সমর্থন করে সে কি রাজাকার নয়? নিজ দেশে খেললে দর্শকরা তাদের দলকে সমর্থন দেবেন এটাই স্বাভাবিক। আশ্চর্য
হলেও সত্যি যে, বাংলাদেশের বিরুদ্ধে
আমাদের খেলা হলেও গ্যালারি থেকে আমাদের পতাকা উড়িয়ে উৎসাহ
দেওয়া হয়।‘ এ বক্তব্য পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের।
বাংলাদেশে এখন পর্যন্ত পাকিস্তান যতবার খেলতে এসেছে (বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি,২৬শে মার্চ অথবা ১৬ই ডিসেম্বর)প্রতিবারই পাকিস্তান অধিনায়ক অথবা ম্যানেজারকে ৭১
নিয়ে প্রশ্নের সম্মুখিন করেছেন এদেশের কিছু সাংবাদিক।আর প্রতিবারই এসব প্রশ্ন এড়িয়ে গেছেন তারা কখনো বা বিরক্তি ভাব নিয়ে,কখনো বা নো
কমেন্ট বলে কখনো বা বলেছেন,আমরা এখানে শুধুমাত্র ক্রিকেট খেলতে এসেছি।যেমনটা গতবার এসে বলে গেছেন পাকিস্তানি অধিনায়ক আর
তাদের দলীয় ম্যানেজার। যে জাতি আমাদের অস্তিত্ত চায়নি সেই জাতির সাফল্যে আনন্দিত হওয়া,ব্যর্থতায় কষ্ট পাবার কোন অধিকার কি আমাদের
আছে?স্বাধীনতার ৪০ বছরেও ক্ষমা চায়না,ক্ষমা যদি চেয়েও থাকে ১৪ই
ডিসেম্বর,১৯৭১ এ যে আমাদের জাতিগত ভাবে পঙ্গু করে দিয়ে গেল তার কি কোন ক্ষমা আছে? থাকতে পারে? আজকে অনেকেই বলবেন বাবা
অপরাধ করলে তার ঘৃণা তার সন্তান কেন পাবে?অবশ্যই পাবে যদি সে মনে করে তার বাবা যা করেছিল ঠিকই
করেছিল। ৭১ সালে যদি আপনার সামনে আপনার বাবাকে বেয়োনেট
দিয়ে খুঁচিয়ে মেরে ফেলত,আপনার মা-বোনকে ধর্ষণ করত পারতেন
কোনভাবে পাকিস্তানকে ভালবাসতে?ওদের সমর্থন করতে?
খেলার মাঠে দেখা যায় আমাদের দেশের মানুষেরা ভারত-পাকিস্তানের জার্সি পড়ছে-পতাকা উরাচ্ছে।এই ভারত-
পাকিস্তানের পতাকা কি আমাদের?ওদের জার্সি কি আমাদের?একবার আমাদের
পতাকা-জার্সির দিকে তাকিয়ে দেখুনতো। আমাদের লাল-সবুজ কি কম
সুন্দর?
.
‪#‎Phoenix‬ Reborn ভাইয়ের লিখাটি শেয়ার করলাম। এটা পড়ে কোন ছাগল যদি মানুষ হয় এই অাশায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×