somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধার আত্নহত্যা, এ আর নতুন কি?

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'‘চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণার জন্য এম এ হান্নান, সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে মাছ, শুঁটকি ও টাকা দেওয়ার পর দক্ষিণ জেলা ইউনিট কমান্ড ঘোষণা করার জন্য বারবার আবেদন করার পর ঘোষণা না করলে সচিবের বাসায় আমার দেওয়া টাকা ফেরত চাইলে আমাকে গলা ধাক্কা দিয়ে বাস হতে অপমানিত করে বাহির করে দেওয়ায় আত্মহত্যা করিলাম এবং আমার লাশটা ঢাকায় দাফন করার জন্য আবেদন।"

কি বলবো? কি লিখবো? নিজের জীবনের মায়া তুচ্ছ করে যাদের জন্য আনলো স্বাধীনতা তাদের হাতের গলাধাক্কা খেয়ে অপমানে আত্নহত্যা করতে হয়। কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে বললো- দেশে স্বাধীন হয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি কিন্তু আমরা স্বাধীনতা পায়নি। আসলে তার কথাই ঠিক। পৃথিবীতে বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ, বাঙ্গালী মনে হয় একমাত্র জাতি যারা নিজের দেশের স্বাধীনতার স্থপতিকে হত্যা করে, যারা নিজের দেশের জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আর মুক্তিযোদ্ধাকে আত্নহত্যা করতে বাধ্য করে । কি আজব দেশ আমাদের? কি আজব জাতি আমরা? তাই না?

কথায় আছে না, যে জাতি বীরদের সম্মান দিতে জানে না, সেই জাতির মধ্যে প্রকৃত বীর তৈরি হয়না। আমরা আমাদের মহান মুক্তিযোদ্ধার স্থপতিকে হত্যা করি, জাতীয় চার নেতাকে জেলের মধ্য হত্যা করি, মুক্তিযোদ্ধাকে গলাধাক্কা দিয়ে আত্নহত্যায় প্ররোচিত করি, আমরা সাকিব, ম্যাশ, নাসিরদের বোন বউকে গালি দেই। তাহলে আরেকটা বঙ্গবন্ধু, আরেকটা মাশরাফিকে আমরা পাবো??? আমার মনে হয় পাবো না।

নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বাধীন করা দেশে তিনি থাকতে পারলেন না। বুকভরা অপমান আর ঘৃণায় তিনি চলে গেলেন না ফেরার দেশে। আর আমরা কত স্বার্থপরের মত তাদের জীবনের বিনিময়ে স্বাধীন করা দেশে তাদেরই অপমান করে চলছি।

ধিক্কার সেই সচিবকে। এটা আত্নহত্যা নয়। এটা একটা হত্যা।আমরা এই হত্যার বিচার চাই। একজন বীর মুক্তিযোদ্ধা হত্যার বিচার চাই। বিচার পাবো তো নাকি ধামাচাপা দেওয়া হবে এই ঘটনা? নাকি নতুন কোন নাটক তৈরি হবে???
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×