somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে পুলিশ..... হায়রে দুর্নীতি.....

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এলাকার এক নিরীহ স্কুল শিক্ষকের জমিতে জোরপূর্বক দখল করে বাড়িঘর নির্মাণ করেছে কিছু লোক। শিক্ষকটি তাদের সাথে কোন ঝামেলায় না গিয়ে পুলিশের সাহায্য চায়। পুলিশ আশে এবং অপরাধীদের কয়েকজনকে গ্রেফতারও করে। যাওয়ার সময় সেই শিক্ষকের নিকট থেকে প্রায় দশ হাজারের মত টাকা ঘুষ নেয় যা আমার নিজের চোখে দেখা। আসামীকে নিয়ে রাস্তা পর‌্যন্ত যাওয়ার পর আসামী বলে সে বিশ হাজার টাকা দিবে তাকে যেন পুলিশ ছেড়ে দেয়। তো পুলিশ ঘুষ নিয়ে সেই আসামিকেও ছেড়ে দিলো যা আমার নিজের চোখে দেখা। আবার থানায় গিয়ে দেখা গেলো কি সুন্দর দৃশ্য। যে পুলিশ আসামী ধরার জন্য বাইরে যায় ফেরার পর তার পকেট থেকে বড় বড় টাকার বান্ডিল বের হতে দেখা যায়। যা আমার নিজের স্বচোক্ষে দেখা। প্রায় চার দিন আগের কথা আমার বাসার পাশেই ৩ জন ইয়ারা ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে সন্ধ্যা ৭ টার দিকে। দৈনিক যুগান্তরের একজন প্রতিনিধি সেখানে ছিলো তা হয়তো পুলিশ খেয়াল করে নাই। ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করে তার বাবা-ভাইদের পুলিশ গোপনে বলে যায় কাল থানায় ৫০ হাজার টাকা নিয়ে গিয়ে তাকে নিয়ে আসবেন। কিন্তু পরের দিন দৈনিক যুগান্তরে এটা নিয়ে খবর প্রকাশ হওয়ার পর পুলিশ আর তাকে ছাড়ে নাই। ইয়ারা ব্যবসায়ীর বাবা ৫০ হাজার টাকা নিয়ে গেলে বলে এটা তো সংবাদ মাধ্যমে জেনে গেছে তাকে তাকে আদালত থেকে জামিন ছাড়া ছাড়তে পারবে না। তাকে আর বলে আপনার ছেলেকে বলবেন সে ইয়ারা ব্যবসা করে যে টাকা পায় তার কিছু অংশ আমাকেও দিতে বলবেন সে শান্তিমত ব্যবসা করতে পারবে।

এইতো কিছুদিন আগে সিলেটে কিশোর রাজন হত্যার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি পরে অনলাইনে এই হত্যার ভিডিও প্রকাশ হলে সারাদেশে তোলপাড় উঠলে সেই পুলিশ অপরাধীর বিরুদ্ধে তদন্তে প্রমানিত হয় সে গাফেলতি করেছে মামলা নেওয়ার জন্য তাই তাকে বহিস্কারও করা হায়।

পুলিশের কিছু দুর্নীতি ও অবহেলার কথা লিখলাম।

কবে জানি একটা পত্রিকায়িএক সৎ পুলিস অফিসারের কথা পরেছিলাম। সে প্রায় ১০ বছর ধরে চাকুরী করার পরও তার নিজের বোনকে বিয়ে দিয়ে তার পারিবারিক অবস্থা ঠিক করে সে বিয়ে করবে তাই পারছিলো না। কারণ সে ঘুষ নেয়নি। সরকার যে কয় টাকা বেতন দেয় এতে ঢাকাতে বাসা ভাড়া দিয়ে নিজের মাকে নিয়েই থাকতে পারছিলো না বিয়েটা করবে কিভাবে। কিন্তু হায় এমন পুলিশ অফিসাররা আজ কোথায়??? বর্তমানে দুর্নীতির সাথে উৎপ্রত ভাবে জড়িত প্রায় সব পুলিশ। শুধু দুর্নীতিই নয় বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত আজ পুলিশ। মানুষ আস্থা হারাচ্ছে পুলিশ থেকে। এই পুরো ব্যবস্থারই পরিবর্তন করতে হবে।

রক্ষকই যখন ভক্ষক তখন সাধারণ মানুষ আর কাদের উপর ভরসা রাখবে????
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×