somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে বাংলাদেশ কম গুরুত্ব দিচ্ছে: টাইম

৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক সন্ত্রাসী দলের হুমকিকে খাটো করে দেখছে বাংলাদেশ সরকার। বেশ কয়েকটি হামলায় আইএসআইএস বা আল-কায়েদা দায় স্বীকার করলেও তাদের অস্তিত্ব অস্বিকার করছে তারা। এ বিষয়গুলো উল্লেখ করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।



প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ বলেন, আইএসআইএস এর সাংগঠনিক উপস্থিতি নিয়ে আপত্তি থাকলেও এখানে তাদের কোন সহযোগী দল রয়েছে এবং সহযোগীদের বিষয়ে গোষ্ঠিটি সচেতন, এই বিষয়টিতে আপত্তি করা এখন অনেক কঠিন হয়ে উঠেছে।

আইএসআইএস এর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’এ সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য জঙ্গিদলটির একজন নেতার পরিচয় তুলে ধরার বিষয়টির প্রতি দৃষ্টি নিবন্ধ করে আলী রিয়াজ এমনটি বলেন।

জুলহাস মান্নান নিহত হওয়ার পর টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্রপন্থি সহিংসতার বিষয়ে যা জানা প্রয়োজন’ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশে আইএসআইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠির উপস্থিতি নিয়ে আন্তজার্তিক উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়।

আলী রিয়াজের উদ্ধৃতিতে বলা হয়, “আইন-শৃঙ্খলা এবং বাংলাদেশের পরিস্থিতি যে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তা পরিষ্কার।”

বাংলাদেশের ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বলেন, কোন আন্তর্জাতিক তৎপরতার কথা অস্বীকার করে এসবই রাজনৈতিক প্রতিপক্ষের কাজ বলে গোঁ ধরে থাকাটা আরও ভীতিকর। শেষ বিচারে আইএসআইএস বা আল-কায়েদা বাংলাদেশে আছে কি নেই তা মূল্যহীন, বিচার্য হলো কেউ ওই কাজগুলো করছে এবং তাদের রুখতে হবে। তদন্তের রাস্তা বন্ধ করে দিয়ে এবং ওই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা প্রমাণ খুঁজে বের করুক, সরকার চায় না। সরকারের মনোভাব অনুযায়ি আইন সহায়ক পরিবেশ তৈরি সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×