somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের দোষ যখন ধর্ষিতার কাঁধেই.

১৭ ই মে, ২০১৭ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনই পত্রিকার পাতা খুলেই যখন পড়তে হয়ে একের পর এক ধর্ষণের খবর তখন আমি স্তম্ভিত হয়ে পরি।
আমি আরও স্তম্ভিত হয়ে পরি তখন, যখন দেখি সেই ধর্ষণের দোষ ধর্ষককে নয়, দেওয়া হচ্ছে সেই ধর্ষিতাকেই।


১. ২০১০ সাল থেকে ২০১৪ সালে এই চার বছরে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে ৩০৯২ জন নারী। মানে সেই ৪ বছরের প্রতি বছরে ৭৭৩ জন নারী ধর্ষণের শিকার হন। যদি অারেকটু হিসাব করি দেখা যায় প্রতি মাসে সেসময় ধর্ষণের শিকার হয় ৬৫ জন নারী। সেসময় গড়ে প্রতিদিন ২.১১ জন নারী ধর্ষণের শিকার হন। এতক্ষণ তো বললাম ১০-১৪ সালের কথা। কিন্তু বর্তমানে যখন ধর্ষণ মহামারির আকার ধারণ করেছে একবার ভাবুন এখনকার নারীদের বর্তমান অবস্থা।
কখনো এই ৩ হাজার ৯২ জন নারীর মধ্যে কারো ঘটনা মিড়িয়াতে এসেছে, বাকি অনেকের ঘটনাই মিডিয়ায় প্রকাশ হয় নাই। মিড়িয়ায় ধর্ষণের ঘটনা প্রকাশের সাথে সাথে আবাল সমাজ ঝাঁপিয়ে পড়েছে সেই ধর্ষিতার উপর। দোষ চাপানো চেষ্টা করা হয়েছে সেই ধর্ষিতাদেরই উপর। তারা বোরকা/হিজাব পড়লো না কেন? তারা রাতে সেখানে গেলো কেন? তারা একা রাস্তায় বের হলো কেন? তাই তারা ধর্ষণে শিকার হয়েছে । তর্কের খাতির মেনে নিলাম যে হিজাব না পড়লে, কোথাও একা গেলে বা রাতে বের হলে তাকে ধর্ষণ করা আবালদের যুক্তিতে জায়েজ।

এবার আসুন আরেকটি পরিসংখ্যান দেখিঃ
২. গত বছর ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই ৯ মাসে ধর্ষণের শিকার হয় ৩২৫ জন শিশু। এর মধ্যে ৪৮ জন শিশুকে গণধর্ষণ ও ২৫ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। হিসাব করলে দেখা যায় গতবছরের ৯ মাসের প্রতিদিন ১.২০ জন শিশু ধর্ষণের শিকার হয়।
প্রশ্ন এখন এখানে, প্রতিদিন ১.২০ জন শিশু কেন ধর্ষিত হচ্ছে? ওরা হিজাব পরে নাই তাই? ওরা রাতে কোথাও বের হয়েছিলো তাই? ওরা কোথাও একা গিয়েছিলো তাই? নাকি ওরা এমন কোন পোশাক পড়েছিলো যা দেখে কুকুরগুলো নিজেদের ধরে রাখতে পারে নাই??? সেই আবালদের কাছে প্রশ্ন।
প্রতিদিন পত্রিকার পাতা থুলতে ভয় হয়, প্রতিমুহুর্তে ভয় হয়।আজ না জানি কোন মায়ের চোখের মনিকে কিংবা কোন ভাইয়ের আদরের বোনকে কুড়েকুড়ে খেয়েছে কুকুরেরা।
ভয়ে থাকি হয়তো আমার কিংবা আপনার আদরের ছোট বোনটিও সেই কুকুদের লালসার শিকার হতে পারে। এসব থেকে আমাদের বোনদের রক্ষার্থে প্রয়োজন সবারই ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ। নয়তো আমার আপনার বোনরা নিরাপদে স্কুলে যেতে পারবে না, মন খুলে হাসতেও পারবে না।

আজ কোন মেয়ে ধর্ষিত হলে সেই মেয়েটির দোষ কিংবা তার পোশাকের দোষ দিচ্ছেন, গোপনের হেসে মজা নিচ্ছেন। একবার পাশে তাকিয়ে দেখুন আপনারওতো একটা আদরের বোন আছে, সবসময় দুষ্টুমি করছে। কাল যদি সে স্কুল থেকে ফেরার পথে কোন কুকুরের লালসার শিকার হয় এবং অাপনার মতো অন্যরাও যখন আপনার বোনেরই দোষ খুঁজবে তখন আর আপনার করার কিছুই থাকবে না।
সময় থাকতেই আসুন ঐক্যবদ্ধ হই । সকল ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নারীদের জন্য গড়ে তুলি নিরাপদ এক বাংলাদেশ।

তথ্যসূত্রঃ
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম

ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ রাত ১২:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×