somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কোটের বিখ্যাত হয়ে উঠার ইতিহাস..

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে গিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে অনেক কাছ থেকে দেখলেন, কথাও বলেলন দীর্ঘক্ষণ। কথা শেষে উঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তার কালো কোটটি গায়ে জড়াচ্ছিলেন, তখন ওই ছাত্র লক্ষ্য করলেন কোটে ছয়টি বোতাম। তিনি বঙ্গবন্ধুর কাছে জানতে চাইলেন, আপনার কোটের বোতাম ছয়টি কেন? বঙ্গবন্ধু তাকে বুকে জড়িয়ে ধরে বলেলন, ‘এমন প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি। তুই প্রথম। এই ছয়টি বোতাম আমার ঘোষিত ছয় দফার প্রতীক।’

বর্তমান তরুণ প্রজন্মের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর এই বিখ্যাত ‘মুজিব কোট’। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করছেন তারাও এই কোটটি ব্যবহার করছেন। বঙ্গবন্ধু ভক্তদের কাছে,এই কোট ধারণ করা মানেই বঙ্গবন্ধুকে ধারণ করার সামিল। পায়জামা-পাঞ্জাবির সাথে মুজিব কোট ছাড়াও মোটা ফ্রেমের চশমা, চুরুটের পাইপও বঙ্গবন্ধুর আইকন হিসেবে ব্যবহৃত হয়।
বঙ্গবন্ধু ঠিক কত সাল থেকে কালো কোট পরা শুরু করেছিলেন তার কোন নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি। তবে মাওলানা ভাসানী এবং শামসুল হক যখন আওয়ামী মুসলীম লীগ করেলন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুস্তাক আহমেদ সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক
হয়েছিলেন। ধারণা করা হয়, তখন থেকেই বঙ্গবন্ধু এই কোট পরতে বেশি দেখা যায়। তবে এই কোটটির প্রচলন ‘নেহেরু কোট’ থেকে।
ভারত উপমহাদেশ স্বাধীনের সময় জওহরলাল নেহেরু (স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী) বৃটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে এই নেহেরু কোটের প্রচলন শুরু হয়। পরে সেখান থেকেই বঙ্গবন্ধু এই কোটটি পড়তেন বলেই এর নাম দেয়া হয় ‘মুজিব কোট’। বঙ্গবন্ধু স্বভাবতই তার পছন্দের সাদা পায়জামা-পাঞ্জাবির মতই কোটটি ব্যবহার করেতন।তবে আগরতলা(১৯৬৮) মামলার সময় থেকেই বঙ্গবন্ধু এই কালো কোট পড়া শুরু করেন বলে জানান বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হােসেন।

বিশ্বে যেসব রাজনৈতিক নেতার ব্যক্তিত্ব ও তাঁদের পোশাক-পরিচ্ছদ আজও আমাদের মনের ভেতরে গেঁথে আছে, তাঁদের মধ্যে বঙ্গবন্ধুর পোশাক অন্যতম। মুজিবকে ভালােবেসে তাঁর পোশাক পরা অন্যায় কিছু নয়। কিন্তু মুজিবকে ভালবাসলে আগে অবশ্যই তাঁর আদর্শ, তাঁর জীবনযাপন, ধ্যান-ধারণাকে ভালোবাসতে হবে। কিন্তু অনেকে দামি দামি কাপড়ে ইস্ত্রি করা সুন্দর সুন্দর কালো মুজিব কোট পরে আজ রাষ্ট্র তথা দেশের অর্থ লুট করে ঠিক যেনো মুজিবের আদর্শের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছেন। তাই দল-মত নির্বিশেষে সবাই এই পোষাককে সম্মান জানাতে চাই। আমরা এই পোশাকের মাধ্যমে জাতির জনকের আদর্শ সংরক্ষণ করতে চাই। তার মতো স্বকীয় বৈশিষ্ট্যের নেতা বিশ্বে দূর্লভ।

আজ জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×