সাহসের উপমা
আল মাহমুদ
সাহস হলো বিদ্যুৎ চমকের মতো
বিপদ আর মানুষের অসহায়তার উপর দিয়ে
যা হৃদয়ের ভেতর সঞ্চারিত হয় ।
কিংবা ঈমানের উপমা হলো সাহস ।
আল্লাহর পথে হাটতে গিয়ে অনেকেই
ঝড়-ঝঞ্ঝার মধ্যে সেই অলৌকিক চমক দেখতে পান
দেখতে পান রক্তের নদীর ভেতর একটি
পদ্মফুল ভেসে যাচ্ছে-
ফুলটি হলো তোমারই মুখ ।
ভাবো, আল্লাহর পথে বেরিয়ে পড়েছে
অসংখ্য ঘোরসওয়ার
তাদের সামনে আগুন আর গন্ধকের নদী ।
তাদের সামনে রাত্রির অন্ধকার
আর আশার ঝলকানি ।
তাদের বামদিকে
মৃত্যু আর পরাজয়ের হাহাকার ।
কিন্ত ডানদিকে এক বিশাল মাঠ, অফুরন্ত
সবুজের মধ্যে অনন্তকালের বিস্তার ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




