স্বাধীনতার উপমা
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্ত পাখির ডানার মতন
শুভ্র ডানার মেঘের মতন,
কিঙবা নদীর জলের মতন
ছোট্ট নায়ের পালের মতন,
পদ্মা-মেঘনার ঢলের মতন
ঢেউয়ের ছলছলের মতন,
বন-হরিণের দলের মতন
আর পাহাড়ি ঢলের মতন,
আমার মায়ের কোলের মতন
আঁধো আঁধো বোলের মতন,
কিঙবা গায়ের ছেলের মতন
ধানের ক্ষেতের আলের মতন,
কাল বোশেখি ঝড়ের মতন
আমার ছোট্ট ঘরের মতন,
দিকহারা প্রান্তরের মতন
কিংবা বিশাল চরের মতন,
হাসনাহেনা ফুলের মতন
শান্ত নদীর কূলের মতন,
স্বাধিনতার উপমা ঠিক
মায়ের হাতের ভাতের নলা
ভর দুপুরে উদাম গায়ে
দৌড়ে চলার কিশোর বেলা।
কিংবা আমার বোনের মাথার
হলুদ রঙের রাঙা ফিতে
স্বাধিনতার স্বাদ খুঁজে পাই
ভাইয়ের হাঁসির ঝলকানিতে।
ভাইয়ে-বোনে ঝগড়াঝাটি
আবার একটু ত্যাগের ভেতর,
স্বাধিনতা দিনের শেষে
বাবার আনা ব্যাগের ভেতর।
স্বাধিনতা খুব সকালে
দোয়েল পাখির মিষ্টি শীষে
কিংবা মধুর আযান ধ্বনি
সাত আশমানে যায় যা মিশে।
এই তো আমার স্বাধিনতা
থাকবে কি সে জনম ভরে?
কেউ কি আমায় ফিরিয়ে দেবে
হারালাম যা আস্তাকুড়ে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন