somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

==বাংলাদেশের জনগনের সাথে যেন অন্তত পশুর মতো আচরন করা হয়==

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলুমের পরিনতি সমন্ধে ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন-
"ন্যায় পরায়ণ কাফির রাষ্ট্র জালিম মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি স্থায়ী হয়"
দেখুন আজ হচ্ছেও তাই। অ্যামেরিকার মতো ইসলামের শত্রুর দেশে প্রত্যেক নাগরিক তাদের অধিকারের দাবি করতে পারে এমনকি প্রেসিডেন্টের বিরুদ্ধেও যে কোনও সাধারন মানুষ বিচার চাইতে পারে।

আর আমাদের দেশে সামান্য কালো বিড়ালের বিরুদ্ধে কোনও পিয়ন, চাপরাশির বক্তব্য, সাক্ষ্য দুর্নীতি দমন কমিশন গ্রহন করতে রাজি নয়।

আমেরিকা সহ অনেক কাফির রাষ্ট্রে উপার্জনে অক্ষম ব্যাক্তি বা তার পরিবারের জন্য সরকার সহায়তার ব্যাবস্থা করে, অন্যদিকে আমাদের মতো অনেক তথাকথিত মুসলিম রাষ্ট্রে শাসকদের চরিত্র হল তারা যদি জনগনের কাপড়টা খুলে নিতে পারে তবে তাই তারা নিয়ে নিবে।

একবার ভেবে দেখুন, আমেরিকা ও ব্রিটেনের মতো আল্লাহ ও তার রাসুলের সঃ শত্রুদের দেশে আইন আছে যা সবার জন্য সমান কিন্তু মুসলমানদের দেশ গুলতে কি অবস্থা??!! সরকার যাকে ইচ্ছ, গ্রেফতার করছে, নির্যাতন করছে, হত্যা করছে!! আবার প্রিয়জন হারানোর বেদনায় কাওকে মন খুলে কাদতে দিচ্ছে না এমনকি পিতার জানাজায় সন্তান কে শরীক হতে দিচ্ছে না!!!
আমেরিকা ও ব্রিটেনের মতো দেশ গুলোতে ইসলাম ধর্মে গভির জ্ঞানের অধিকারি লোক আছে এবং তারা সেখানে সম্মানের সাথে বসবাস করে। শহীদ আবদুল্লাহ আজ্জাম (রহঃ) তার তাফসীরে সুরা তওবা তে লিখেছিলেন, তার এক বন্ধু বলেছেন, সে একবার অ্যামেরিকার এম্বাসিতে ভিসা আনতে আনতে গেলো ভ্রমনের জন্য। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কাজ করেন?
সে বলল ধর্মীও দিক নির্দেশক। ব্যাস কেল্লা ফতে, তার কথা শুনে দায়িত্বশীল বলল, তাহলে আপনাকে শুধু ভ্রমন ভিসা দেব কেন? আপনাকে ও আপনার স্ত্রীকে অ্যামেরিকার ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি!!

অপর দিকে আমাদের মতো মুসলিম রাষ্ট্র গুলোতে আলেমদের পাইকারি হারে নির্যাতন করা হচ্ছে, জেলে পুরা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তবুও ইসলামের বানী মানুষের কাছে পৌছাতে দেওয়া হচ্ছে না!!!

মুনির দুল্লি, ইখয়ানুল মুসলিমীনের উপদেষ্টা। ৫৫ বছর বয়সে তাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যাওয়া হলো। বিচারকরা তাকে জিজ্ঞেস করলো, আপনি কি চান? ইখয়ানুল মুসলিমীন কি চায়? তিনি বললেন আমরা গাধা ও খচ্চরের অধিকার চাই। গাধা ও খচ্চর খুশিতে চিৎকার করতে পারে, কিন্তু আমরা তা পারি না। আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার টুকুও নেই।
তাই যখন ইখয়ানুল মুসলিমীনের উপর নির্যাতন-নিপীড়ন চলছিলো, তখন এর মুফতিয়ে আযম সুইজারল্যান্ডের পশু কল্যাণ সংস্থায় একটি তার বার্তা পাঠালেন। তিনি লিখেছিলেন, আমরা আপনাদের নিকট আবেদন করছি, মিশরে ইখয়ানুল মুসলিমীনের উপর যে নির্যাতন চলছে সে ক্ষেত্রে আপনারা হস্তক্ষেপ করুন। আপনারা গাধা খচ্চরের জন্য পৃথিবীতে আন্দোলন করে চলেছেন, আপনারা বিশ্বব্যাপী দাবি তুলুন যেন মিসরের জনগনের সাথে অন্তত পশুর মতো আচরন করা হয়। তাদের বাক ও ব্যাক্তি স্বাধীনতায় যেন বাধা না দেওয়া হয়।

আজ মিশরে ইহুদীদের দালালরা ইসলামপন্থীদের সাথে যে আচরন করছে আমাদের দেশেও ভারতের দালালরা মুসলমানদের সাথে একই আচরন করছে। হয়তো কোনোদিন আমাদের কোনও নেতা দাবি তুলবেন, বাংলাদেশের জনগনের সাথে যেন অন্তত পশুর মতো আচরন করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×