somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদ আল-আকসা: ইহুদী চক্রান্ত থেকে সাবধান!

২৩ শে জুন, ২০১১ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদ আল-আকসা হলো মুসলমানদের প্রথম ক্বিবলা। ইসলামে সালাত ফরজ হওয়ার পর প্রথম ১৭ মাস আল-আকসার দিকেই মুখ করে সালাত আদায় করা হয়।

‘আকসা’ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী’। মসজিদ আল-আকসার শাব্দিক অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ। মক্কা শরীফ-এর মসজিদ আল-হারাম থেকে পবিত্র মিরাজ শরীফ-এর সূচনা হয়। সে উপলক্ষে কুরআন শরীফ-এর সূরা ইসরা’য় মসজিদ আল-আকসা’ শব্দটি উল্লেখিত। আগে এর নাম ছিল বাইতুল মুকাদ্দাস। অত:পর এই মসজিদের নামকরণ হয় মসজিদ আল-আকসা’।

আল-আকসা’র অপর গুরুত্ব হলো এটি মুসলিমদের নিকট তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আল-আকসার অনেক ফযিলত হাদীস শরীফ-এ বর্ণিত আছে।

হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন বলেন, কোন ব্যক্তি যদি ঘরে নামায পড়ে তবে তার এক নামাযে- এক হাজার সওয়াব পাবে। আর যদি পাঞ্জেগানা মসজিদে নামায পড়ে তবে এক নামাযে- পঁচিশ নামাযের সওয়াব পাবে। আর যদি জুমুয়ার মসজিদে এক নামায পড়ে তবে পাঁচশ’ নামাযের সওয়াব পাবে আর যদি মসজিদুল আক্বসায় পড়ে তবে পঞ্চাশ হাজার নামাযের সওয়াব পাবে। আর মসজিদুন নববী শরীফ-এ এক নামায পড়ে তবেও পঞ্চাশ হাজার নামাযের সওয়াব পাবে। আর যদি ক্বাবা শরীফ-এ এক নামায পড়ে তবে এক লাখ নামাযের সওয়াব পাবে। (ইবনে মাজাহ, মিশকাত শরীফ)

বর্তমানে আল-আকসা নিয়ে মুসলিমদের মধ্যে একটি অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আর তা হলো, যে ছবিটি আল-আকসা মসজিদের ছবি হিসেবে প্রকাশিত হয় তা প্রকৃতপক্ষে আল-আকসা মসজিদের ছবি নয় বরং এটি কুব্বাতুল সাখরা।

কুব্বাতুল সাখরা হলো মসজিদ আল-আকসা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি গম্বুজের নাম। কুব্বাত-এর শাব্দিক অর্থ হলো গম্বুজ আর সাখরা হলো পাথরখন্ড। এর ইংরেজি নাম ‘Dome of the Rock’ অর্থাৎ পাথরখন্ডের গম্বুজ।

‘ডোম অব দি রক’ এবং মসজিদ আল-আকসা’ এক স্থাপনা নয় এবং তাদের মধ্যে অবস্থাগত পার্থক্য যেমন রয়েছে তেমনি রয়েছে ধর্মীয় গুরুত্বের দিক দিয়েও বিস্তর পার্থক্য।

বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন তাদের ইসলামী বিশ্বকোষে কুব্বাতুল সাখরা’ বা ডোম অব দি রক’-এর ছবি ছাপিয়ে তার নিচে ক্যাপশন দিয়েছে মসজিদ আল-আকসা’। এছাড়া ইরানের শিয়ারা প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে মসজিদ আল-আকসার মুক্তির লক্ষ্যে যে আল- কুদস’ দিবস পালন করে থাকে এবং তাতে যে পেপার ওয়ার্ক উপস্থাপন করে, সেগুলোতে ডোম অব দি রক’-এর ছবিই ছাপা হয়। এছাড়া মসজিদ আল-আকসা সংক্রান্ত লেখালেখি, পত্র-পত্রিকা, ক্যালেন্ডার, লিফলেট, মুদ্রা ইত্যাদিতে ডোম অব দি রক’-এর ছবিই অধিক গুরুত্বের সাথে উপস্থাপিত হতে প্রায়শই দেখা যায়। তাতে সাধারণ বা অসাধারণ সকল মুসলিমের মধ্যে এরূপ ধারণা বদ্ধমূল হচ্ছে যে, ডোম অব দি রক’-এর ছবিটিই মসজিদ আল-আকসা’র ছবি। এভাবে আজ মুসলিম সমাজ মসজিদ আল-আকসার ব্যাপারে ইহুদীদের উদ্দেশ্যমূলক প্রচারণায় বিভ্রান্ত হয়ে পড়ছে। আর এটা আমাদের অসচেতন মানসিকতার প্রকট একটি উদাহরণ

মসজিদ আল-আকসা



মসজিদ আস সাখরা (Dome of the Rock)




একসাথে দেখুন




মসজিদ আল-আকসা-এর আরো কিছু ছবি





৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×