উগ্র অন্ধকার
যেখানে শুধু অন্ধতার আছে
সেখানে যাবো
আমার উগ্র অন্ধকার ভালো লাগে
আর আলোতে আসব না ।
অন্ধকারে আমার কাজ হবে কান্না
কিছু মানুষ আছে কাঁদে
আমি তাদের জন্য শোক করব
আমি তরুণ
তরুণের কান্নায় গলা ফাটবে
সারা বিশ্বের মানুষ জানবে।
এ পৃথিবীর ভেতরের কান্না কেউ শোনে না
আমি সবার কান্না অট্টালিকা প্রাসাদে
পৌছে দিব ।
কেঁদে কেঁদে রাতে কাউকে ঘুমাতে দিব না ।
গরম পানির মত
আমার সাথে একটি মানুষ কথা বলেছিল
তারপর থেকে আমি গরম পানির মত
শুকাচ্ছি,হতে পারে সে বসতির মেয়ে
তার মত করে তোঁতলা কথা কেউ বলে না
কেউ খোঁপা বাঁধলে খুব ভালো লাগে
সে খোঁপা না বাধলেও তাকে মানায় ।
মানুষ ভালো পোশাক পরলে মানায়
মানানের জন্য নোংরা তার পোশাকটি আমার
মায়ার কারন হয়েছিল!
যে বোনকে দেখলে সব ভাইয়ের কান্না চাপে
যে সন্তানকে দেখলে সব বাবার বুকে মায়া হয়
সে মেয়েটিকে স্বামীর হাতে মার খেতে হয়েছিল
রাস্তায় দেখেছি একটু , কথা হয়েছিল একটু
আর দেখা হবে না হয়তো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


